‘পন্ন্যিয়িণ সেলভান’-এর সাফল্যের মাঝেই বক্সঅফিসে বাজিমাত কন্নড় ‘কাঁতারা’র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উৎসবের মরসুমে মুক্তি পেয়েছে একের পর এক ছবি। এরমধ্যে বক্স অফিসে রাজত্ব করছে দক্ষিণী ছবি। ‘পন্ন্যিয়িণ সেলভান’ মুক্তির পর প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড করেছে এই ঐতিহাসিক ছবি। ১২ দিনেই বক্স অফিসে প্রায় সাড়ে চারশো কোটি টাকা আয় করেছে মনিরত্নম পরিচালিত এই ছবি। কিন্তু পন্ন্যিয়িণ সেলভানের এই বিপুল সাফল্যের মধেও সকলের নজর কেড়েছে কন্নড় অ্যাকশন-ড্রামা ‘কাঁতারা’(Kantara)। ছবিটি সব মহল থেকে প্রশংসাও অর্জন করছে।

অভিনেতা ধানুশ শুক্রবার টুইটারে কাঁতারাকে ‘মাইন্ড ব্লোয়িং’ এবং ‘মাস্ট ওয়াচ’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি ছবিটির জন্য পরিচালক ঋষভ শেঠির প্রশংসা করে বলেন, “ঋষভ আপনাকে অভিনন্দন। আপনি যা করেছেন তাঁর জন্য আপনার নিজের প্রতি গর্ব করা উচিত”। সেইসঙ্গে এই ছবির সকল অভিনেতা অভিনেত্রীদেরও শুভেচ্ছা জানিয়েছেন ধানুশ। উল্লেখ্য ‘কাঁতারা’ ছবিতে পরিচালনার পাশপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। এছাড়াও অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া এবং প্রমোদ শেঠির মত দক্ষিনি তারকারা।

ছবিটি ১৩দিনে বিশ্বব্যাপী প্রায় ৯০ কোটি টাকা আয় করেছে এবং শুধুমাত্র কর্ণাটকেই এখনও পর্যন্ত ছবিটি ৭০ কোটি টাকার ব্যাবসা করেছে। শুধু তাই নয় মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে কেজিএফ চ্যাপ্টার ২ কে হারিয়ে কর্ণাটকের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড অর্জন করেছে। এমনকি বাহুবলী ২ এবং কেজিএফ ২ এর পরে এটি কর্ণাটকের তৃতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। পাশপাশি চিরঞ্জীবি অভিনীত চলচিত্র গডফাদার এবং মনিরত্নম পরিচালিত পন্ন্যিয়িণ সেলভানের সঙ্গে মুক্তি পাওয়ার পরেও ছবিটি বক্সঅফিসে সাফল্য অর্জন করেছে।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের