ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদে মেটার (ফেসবুকের শীর্ষ কোম্পানি) অফিসে ভাঙচুর চালাল যুব কংগ্রেসের কর্মীরা। গতকাল, শুক্রবার রাতে সেই ভাঙচুর চালাতে দেখা গিয়েছে কংগ্রেসের যুব সংগঠনের কর্মীদের। কারণ হিসেবে হাত শিবির জানিয়েছে, তাঁদের বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে দিয়েছে মেটা। মূলত ফেসবুক থেকে সেই সব পোস্ট মুছে ফেলা হয়েছে। এমনকি তাঁদের দলের দুই কর্মীর ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। বারবার বিষয়টি নিয়ে জানানো হলেও কোনও সাড়া দেয়নি মার্ক জুকারবার্গের সংস্থা। এমনটাই অভিযোগ কংগ্রেসের। তাই গতকাল, শুক্রবার তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে হায়দরাবাদে থাকা মেটার অফিসে ভাঙচুর চালানো হয়েছে।

হাত শিবিরের চারটি দাবি, গত ছয় মাসে সরকারি নির্দেশে কতগুলি ভারতীয় অ্যাকাউন্ট আটকে রেখেছিল ফেসবুক। বর্তমানে কতগুলি অ্যাকাউন্ট অবরুদ্ধ অবস্থায় রয়েছে তার তথ্য দিতে হবে মেটাকে। রাহুল গান্ধিকে নিয়ে করা পোস্ট অথবা প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির সমালোচনা করা পোস্টগুলি স্বয়ংক্রিয়ভাবে আটকে দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে হবে জুকারবার্গের সংস্থাকে। বিরোধী কণ্ঠস্বর, সাংবাদিক এবং নির্মাতাদের উপর আরোপিত সমস্ত বেআইনি বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং ভারতের সংবিধানকে সম্মান জানাবে মেটা। এই দাবিগুলি দ্রুত না মানলে মেটার বিরুদ্ধে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেসের কর্মীরা।

আরও পডুন: আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

সম্প্রতি সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব এবং যুব কংগ্রেসের পর্যবেক্ষক মণীশ শর্মার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করেছে মেটা। তারপর থেকেই যুব কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সরব হয়েছে।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর