অক্টোবরের ৩১ তারিখ ত্রিপুরা সফরে অভিষেক

ত্রিপুরায় অমরপুর নতুন বাজারে মঙ্গলবার সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় প্রায় এক হাজার জনের তৃণমূলে যোগদানের কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-কে পাখির চোখ করে ত্রিপুরায় ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। ধীরে ধীরে উত্তর-পূর্বের এই রাজ্যে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেদিন থেকে ত্রিপুরায় ঘাঁটি গেড়েছে তৃণমূল সেদিন থেকেই বারবার আক্রান্ত হয়েছে। কখনও পুলিশ আবার কখনও বিজেপি আশ্রিত গুণ্ডাদের দিয়ে মার খেতে হয়েছে তৃণমূলকে। আর তাই সেরাজ্যে সর্বোচ্চ ক্ষমতা দেখাতে বিরাট জনসভা ও মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে টুইট করে কুণাল ঘোষ জানিয়েছেন, আগামী, ‘৩১ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলায় জনসভা করবেন তিনি। ত্রিপুরা জেগে উঠেছে। ছলেবলেকৌশলে বাধা দিচ্ছিল বিজেপি। আসলে ওরা ভয় পেয়েছে।’

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসেই হাস্যকর কারণ দেখিয়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল কিংবা জনসভা বাতিল করে ত্রিপুরা পুলিশ। তারপরেই আদালতে পুলিশ জানায়, করোনা বিধি ও পুজোর মরশুমের জন্য কোনও জমায়েত বা সভা বা মিছিল ত্রিপুরায় হবে না কিছুদিন। সেই বিধিনিষেধ কাটতেই ত্রিপুরাতে সভা করবেন অভিষেক। তবে শুধুই সভা নয়, ত্রিপুরাতে বারবার তৃণমূল আক্রান্ত হওয়ায় সেখানকার কর্মীদের পাশে দাঁড়াতেও যাচ্ছেন সাংসদ অভিষেক। সেই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘৩১ অক্টেবর বিপ্লব দেব সরকার বুঝবে, এ বার আসল বিপ্লব শুরু। ঝড়ের নাম অভিষেক।’

ত্রিপুরায় অমরপুর নতুন বাজারে মঙ্গলবার সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় প্রায় এক হাজার জনের তৃণমূলে যোগদানের কথা ছিল। সেখানেই গাড়ি ভাঙচুরের পাশাপাশি, তৃণমূলকর্মীদের মারধর করার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। সেই সভায় যোগ দিতে আগরতলা থেকে অমরপুর নতুন বাজারে যাচ্ছিলেন তৃণমূল নেতা কুণাল এবং সুবল ভৌমিক। মাঝরাস্তায় তাঁদের পুলিশ আটকায় বলে অভিযোগ জানান কুণাল। এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’