সাধ্যের মধ্যে তৈরি করে ফেলুন ডিমের এক অভিনব পদ

কিন্তু আবার অনেকে আছে যারা মাছ একদম পছন্দ করে না। চলুন তাঁদের খুব অল্প সময়ে আর কিছু সামান্য উপকরণে বানিয়ে ফেলা যাক হাঁসের ডিমের পাতুরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা অনেকেই ইলিশ মাছ ভেটকি মাছের পাতুরি খুব ভালোবাসি। কিন্তু আবার অনেকে আছে যারা মাছ একদম পছন্দ করে না। চলুন তাঁদের খুব অল্প সময়ে আর কিছু সামান্য উপকরণে বানিয়ে ফেলা যাক হাঁসের ডিমের পাতুরি।

উপকরণ

১.ডিম(২টি),
২.পোস্ত (আধ চামচ),
৩.কাজু (৪টি),
৪.সর্ষে (১ টেবল চামচ),
৫.সাদা সর্ষে (দেড় টেবল চামচ),
৬.নারকেল কোরা (আধ কাপ),
৭.হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা (২টি),
৮.সর্ষের তেল (২ টেবল চামচ),
৯.নুন ( স্বাদ মতো)
১০. কলাপাতা।

প্রণালী

হালকা নুন দিয়ে আধ কাপ গরম জলে কিছুটা পোস্ত, দু’রকমের সর্ষে আর কাজু ভিজিয়ে রাখুন। তারপর ডিম সেদ্ধ করে খোসা গুলো ছাড়িয়ে নিন। আগে থেকে ভেজানো সর্ষে, পোস্ত, কাজু আর কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। তারমধ্যে ১ চামচ সর্ষের তেল, নারকেল কোরা, হলুদ ভালভাবে মিশিয়ে দিন। সেদ্ধ খোসা ছাড়ানো ডিম অর্ধেক করে কেটে ওই মশলার পরত ডিমের গায়ে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। কলাপাতা গুলো কে ভালো করে ধুয়ে চারকোনা করে কেটে তাতে সর্ষের তেল ব্রাশ করে এপিঠ ওপিঠ হালকা আঁচে সেঁকে নিন। এবার কলাপাতার মাঝখানে আধখানা ডিম রেখে তার ওপর আরও আধখানা ডিম রেখে ওপর দিয়ে বাটা মশলা ভালভাবে ঢেলে কলাপাতা মরে সুতো দিয়ে আলতো করে বেঁধে রাখুন। ওভেনে একটি চাটু বসিয়ে অল্প সর্ষের তেল ঢেলে তার মধ্যে ওই ডিম ভরা কলাপাতার মোড়ক রেখে একদম কম আঁচে ৮ থেকে ১০ মিনিট ভালো করে সেঁকে নিন। তারপর গরম ভাতের সঙ্গে জমিয়ে পরিবেশন করুন হাঁসের ডিমের পাতুরি।

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের