দাসপুরে ডেঙ্গু ঠেকাতে বৈঠকে বসল প্রশাসন

শনিবার দুপুরের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ, ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের আধিকারিক, পদাধিকারী এবং কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাড়ছে ডেঙ্গু (DENGUE) আক্রান্তের সংখ্যা। তা ঠেকাতে তৎপর প্রশাসন। শনিবার তাই আয়োজন করা হয়েছিল প্রশাসনিক বৈঠক। পরিসংখ্যান তুলে ধরে খতিয়ে আলোচনাও করা হল। বৈঠক বসেছিল বিডিও অফিসে।  

শনিবার দুপুরের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ, ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের আধিকারিক, পদাধিকারী এবং কর্মীরা। উল্লেখ্য, শনিবার দুপুর পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০। এরমধ্যে দাসপুরে আক্রান্ত ১০০ জন। জানা গিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে ডেঙ্গু ঠেকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে নিকাশি ব্যবস্থায়। সেই সঙ্গে চালানো হচ্ছে সচেতনতা প্রচার। বলা হয়েছে আবর্জনা এবং জল জমিয়ে রাখতে না। আরও বলা হয়েছে জ্বর হলে বা ডেঙ্গু উপসর্গ দেখা দিলে স্থানীয় হাসপাতালে যেতে। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বলেছেন, কেন্দ্র ১০০ দিনের টাকা আটকে রেখেছে। তাই নিকাশি কাজ বন্ধ ছিল। নানা সমস্যায় পড়তে হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন তৎপর হয়ে এই সমস্যার সমাধান করছে। দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির