ফাওয়াদ অভিনীত পাকিস্তানি ছবির বিশ্ব রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানি ছবি (Pakistani film)“দ্য লিজেন্ড অফ মওলা জাট” (The Legend Of Maula Jatt) মুক্তির পর প্রথম সপ্তাহতেই বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৫০.৯১ কোটি টাকা আয় করেছে। বিশ্বের প্রায় ২৫টি দেশের ৫০০ টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি। শুধু তাই নয় বিদেশের মাটিতে এখনও পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র হিসেবে পরিগণিত হয়েছে দ্য লিজেন্ড অফ মওলা জাট। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, ফাওয়াদ খান (Fawad Khan) অভিনীত ছবিটি প্রথম সপ্তাহান্তে প্রায় ৫১ কোটি টাকা সংগ্রহ করেছে। এবং আগামী দিনে ছবিটি বক্স অফিসে আরও ব্যবসা করবে বলে মনে করছেন নির্মাতারা।

বিলাল লাশারি পরিচালিত “দ্য লিজেন্ড অফ মওলা জাট” ছবিতে ফাওয়াদ ছাড়াও, অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এছাড়াও অভিনয় করেছেন হামজা আলি আব্বাসী এবং হুমাইমা মালিক। “দ্য লিজেন্ড অফ মওলা জাট” মওলার জীবন সংগ্রামের ছবি তুলে ধরেছে। ছবিতে মওলা ছোটোবেলা  থেকে রাক্ষসদের সাথে সংগ্রাম করে এসেছে এবং সে ভয়ঙ্কর যোদ্ধা নুরি নাটের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করার স্বপ্ন দেখে। ছবিটি প্রযোজনা করেছে এনসাইক্লোমিডিয়া এবং লাশারি ফিল্ম।

ছবিটিতে প্রচুর ভিএফএক্স-এর কাজ রয়েছে। ভিএফএক্স গুলি করেছেন ব্রায়ান অ্যাডলার। তিনি এর আগে “অবতার দ্য ওয়ে অফ ওয়াটার” এবং “অ্যাভেঞ্জারস এন্ডগেমে”র মত ছবিতে ভিএফএক্স-এর কাজ করেছেন। অন্যদিকে অভিনেতা ফাওয়াদ এর আগে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র “অ্যায় দিল হ্যায় মুশকিলে” অভিনয় করেন। কিন্তু পরবর্তীকালে পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচিত্রে কাজ করা নিষিদ্ধ হয়ে যায় ফলে বলিউডে আর কাজ করতে পারেননি ফাওয়াদ

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল