অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে এবার বিস্ফোরক তথ্য সামনে আনল পুলিশ। মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে গুলি চালিয়ে হামলার ছক কষা হয়েছিল। সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই শুটারকে। চমকের শেষ এখনেই নয়, পঞ্জাবের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মাদ সন্ধু খুনের মামলাতেও এই শুটারের যোগ ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। তবে বিগ-বির উপর হামলার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত। কার নির্দেশে বিগ-বিকে নিশানা করার পরিকল্পনা ছিল?  শুরু হয়েছে তদন্ত। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিকাশ ঠাকুর ওরফে ভিকি (২৫) এবং দীপক সিং ওরফে দীপ। বিকাশ পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। অন্যদিকে, দীপকের বাড়ি পঞ্জাবের তরন তারন এলাকায়। দিল্লি ও মুম্বইয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বিদেশে থাকা এক গ্যাংস্টারের নির্দেশেই কাজ করছিল তারা। তদন্তকারীদের দাবি, প্রথমে বিকাশকে দিল্লির এক ব্যবসায়ীর উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তোলাবাজির উদ্দেশ্যে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই মুম্বই থেকে দিল্লিতে এসেছিল বিকাশ। পরে তার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল দীপের। কিন্তু পরিকল্পনা কার্যকর হওয়ার আগেই বিকাশকে গ্রেফতার করে পুলিশ। তার সূত্র ধরেই মুম্বই থেকে দীপককে পাকড়াও করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী 

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রের খবর, অমিতাভ বচ্চনকে নিশানা করে গুলি চালানোর জন্য দীপককে মুম্বইয়ে আরও বেশ কিছুদিন লুকিয়ে থাকার নির্দেশ দিয়েছিল বিদেশে থাকা গ্যাংস্টার। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভ বচ্চনের কথিত মন্তব্যের জেরে তাঁকে নিশানা করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। যদিও এমন কোনও মন্তব্য করার কথা বরাবরই অস্বীকার করেছেন অভিনেতা।  অন্যদিকে, গত ৩ অক্টোবর অমৃতসরে খুন হন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মাদ সন্ধু। সেই হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের নজর এড়িয়ে মুম্বইয়ে আত্মগোপন করে ছিল দীপক। পুলিশের অভিযোগ, ওই খুনের ঘটনায় দীপক ও তার সহযোগী পলবিন্দর ওরফে কাকার যোগ রয়েছে। ইতিমধ্যেই পলবিন্দরকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। এই ঘটনায় স্পেশাল সেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ধৃতদের সঙ্গে বিদেশে থাকা গ্যাংস্টারের যোগাযোগ এবং হামলার পরিকল্পনার নেপথ্যে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স