আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক মানুষের জীবনেই কোনও না কোনও স্বপ্ন থাকে। কেউ কম বয়সেই সেই স্বপ্ন পূরণে সফল হন, আবার কেউ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দিনরাত এক করে পরিশ্রম করেন। আর লক্ষ্যে পৌঁছনোর অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনও প্রতিকূলতাই যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন অনন্যা ত্রিবেদী। বাবার ছোট্ট মুদিখানার দোকান। মায়ের সামান্য বেতনের চাকরি। আর্থিক প্রতিকূলতা ছিল, ছিল নানা সীমাবদ্ধতাও। কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে কোনও বাধা মানেনি রায়বরেলির অনন্যা। বরং বাবা-মায়ের লড়াইকে পাথেয় করেই এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যে। আর সেই অধ্যবসায়ের ফল মিলল প্রথম প্রচেষ্টাতেই। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের (UPPSC) PCS ২০২৪ পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলেন অনন্যা। এবার তাঁর সামনে ডেপুটি কালেক্টর বা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হওয়ার হাতছানি।    

উত্তরপ্রদেশের রায়বরেলির আনন্দ নগরের বাসিন্দা অনন্যা। তাঁর বাবা সুশীল কুমার ত্রিবেদী একটি ছোট মুদিখানার দোকান চালান। মা রেখা রানি সরকারি স্কুলের শিক্ষিকা। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হলেও সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কখনও আপস করেননি তাঁরা। অনন্যার সাফল্যের নেপথ্যে রয়েছে বাবা-মায়ের দীর্ঘদিনের লড়াই ও ত্যাগ। একসময় গ্রামের বাড়িতে থাকত তাঁরা। সেখান থেকে রায়বরেলির স্কুলে যাতায়াত করে পড়াশোনা করতে হত অনন্যাকে। প্রতিদিনের যাতায়াতে নানা সমস্যার মুখে পড়তে হত তাঁকে। মেয়ের পড়াশোনার সুবিধার কথা ভেবে ১৯৯৫ সালে আনন্দ নগরে জমি কিনে বাড়ি তৈরি করেন সুশীল কুমার। দোকান সামলানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার খোঁজ রাখতেন তিনি। অন্যদিকে, স্কুলের কাজ শেষ করে বাড়ি ফিরে তাঁদের পড়াশোনায় সাহায্য করতেন মা রেখা রানি। অনন্যার কথায়, তাঁর সাফল্যের অন্যতম কৃতিত্ব মায়ের। পাশাপাশি মামা রাজেশ কুমার পাণ্ডের পরামর্শ ও সহযোগিতাও তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। বর্তমানে রাজেশ কানপুর দেহাতে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত।   

আরও পড়ুন: দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

অনন্যার প্রাথমিক ও স্কুলের পড়াশোনা রায়বরেলিতেই। স্বামী জানকী শরণ পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ২০১৯ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU) থেকে সমাজবিদ্যায় অনার্স নিয়ে স্নাতক হন। পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি নেট (NET) পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন। PCS ২০২৪ ছিল অনন্যার প্রথম প্রচেষ্টা। প্রতিদিন ছয় ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। নিয়মিত পড়াশোনা, পরিকল্পনামাফিক প্রস্তুতি, বিভিন্ন বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং নিজের উপর আত্মবিশ্বাসকেই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন অনন্যা। লিখিত পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ, প্রতিটি ধাপেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। তবে SDM হওয়ার সুযোগ পেয়েও থেমে থাকতে চান না অনন্যা। তাঁর লক্ষ্য আরও বড়। বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর ভাইও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে কর্মরত। একটি ছোট দোকান থেকে শুরু হওয়া পরিবারের স্বপ্ন আজ পৌঁছে গিয়েছে সাফল্যের নতুন ঠিকানায়। অনন্যার এই কাহিনি আরও একবার মনে করিয়ে দিল, আর্থিক সীমাবদ্ধতা কখনও বড় স্বপ্ন দেখার পথে বাধা হতে পারে না, যদি পাশে থাকে পরিবারের ভরসা আর নিজের অদম্য ইচ্ছাশক্তি।

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার