একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার খাবারের তালিকায় একঘেয়েমি কাটাতে নতুন কোনও পদের খোঁজ করেন অনেকেই। বিশেষ করে যাঁরা মাশরুম খেতে ভালোবাসেন, তাঁদের জন্য মাশরুম পেপার ফ্রাই হতে পারে দারুণ একটি পদ। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে বেশ মানিয়ে যায় মাশরুম পেপার ফ্রাই। রইল বাড়িতেই এই সুস্বাদু পদ তৈরির সহজ রেসিপি।

উপকরণ

মাশরুম – ২০০ গ্রাম

পেঁয়াজ – ২টি মাঝারি আকারের

কাঁচালঙ্কা – ২টি

 রসুন কুচি – ১ টেবিল চামচ

 আদা কুচি – ১ চা চামচ

 গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

 জিরে – আধ চা চামচ

হলুদ গুঁড়ো – এক চিমটি

ধনে গুঁড়ো – আধ চা চামচ

কারিপাতা – ৮-১০টি

লেবুর রস – ১ চা চামচ

তেল – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

পদ্ধতি

 প্রথমে মাশরুমগুলি ভাল করে পরিষ্কার করে মাঝারি আকারের টুকরো করে কেটে নিন। পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিন। কাঁচালঙ্কা চিরে রাখুন। আদা ও রসুনও ছোট ছোট করে কেটে নিন। 

এবার কড়াইয়ে তেল গরম করে জিরে ও কারিপাতা ফোড়ন দিন। জিরে থেকে সুগন্ধ বেরোলে আদা ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এর মধ্যে পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। পেঁয়াজ নরম হয়ে হালকা সোনালি রং ধরলে হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে দিন।এ বার কড়াইয়ে কেটে রাখা মাশরুম ও স্বাদমতো নুন দিয়ে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। মাশরুম থেকে নিজে থেকেই জল বেরোবে, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। মাঝারি আঁচে নাড়াচাড়া করে রান্না করুন।মাশরুমের জল শুকিয়ে এলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ রান্না করে মাশরুমে হালকা বাদামি রং ধরতে দিন।

সবশেষে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু মাশরুম পেপার ফ্রাই। গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে।

আরও পড়ুনঃ কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

 টিপস: মাশরুম পরিষ্কার করার পর ভাল করে জল ঝরিয়ে নেবেন। রান্নার সময় অতিরিক্ত জল দেবেন না। এতে মাশরুমের স্বাদ ও গঠন দুটোই ভাল থাকবে।ঝাল ও গোলমরিচের ঝাঁঝ পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মাশরুম বেশি সময় রান্না করলে শক্ত হয়ে যেতে পারে। তাই জল শুকিয়ে এলে প্রয়োজনের বেশি রান্না করবেন না।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি