ভাইফোঁটায় বাড়িতেই বানিয়ে নিন মুরগির রসল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই আলোর উৎসব দীপাবলি (Diwali)। আর তারপরেই ভাইফোঁটা (Bhaifota)। বাঙালি বাড়িতে ভাইফোঁটা মানে ভাই বোনেদের একসঙ্গে জমায়েত হওয়ার দিন। সঙ্গে জমিয়ে আড্ডা, আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু এক ঘেয়ে চিকেন মাটন খাওয়া ভাইকে এবার খাওয়াতে চান নতুন কিছু? তাহলে বাড়িতেই মুরগির রসল্লা (Murg Rosalla) বানিয়ে চমকে দিন ভাইকে।

উপকরণ:

১। মুরগি এক কিলো

২। কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ

৩। পিয়াজ বাটা তিন টেবিল চামচ

৪। আদা বাটার দু টেবিল চামচ

৫। নুন স্বাদমতো

৬। চিনি স্বাদমতো

৭। কাশ্মীরি লঙ্কা বাটা দু চা চামচ

8। হলুদ গুঁড়ো এক চা চামচ

৯। কাজু গুঁড়ো দু টেবিল চামচ

১০। ঘি এক চা চামচ

১১। আলু বোখরা চারটি

১২। টক দই দু চা চামচ

১৩। ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ

১৪। বড় এলাচ দুটো

১৫। তেজপাতা দুটো

প্রণালী:

প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে হালকা আঁচে তা গরম করে তানিতে হবে। এরপর কড়াইতে একটু ঘি দিয়ে দিন। ঘি গরম হলে বড় এলাচ আর তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে আদা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কিছুটা কষানো হয়ে গেলে তাতে কাঁচা লঙ্কা বাটা এবং হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার কাশ্মীরি লঙ্কা বাটা, টক দই এবং আলু বোখরা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার কড়াইটা ঢেকে দিতে হবে। চিকেন থেকে জল বের হতে শুরু হলে ঢাকনা খুলে চিকেনের মধ্যে কাজু গুড়ো এবং জিরা গুড়ো মিশিয়ে দিতে হবে। এবার অল্প একটু রান্না করে আঁচ বন্ধ করে দিন। এরপর নামিয়ে কাজু গুড়ো ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু মুরগির রসল্লা।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর