কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত ঠিক কতজন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে? আজ, রবিবার সাংবাদিক বৈঠকে পরিসংখ্যানটা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত দশ হাজার অনুপ্রবেশকারীকে ডিপোর্ট করা হয়েছে। কিছু এখনও ডিটেনশন ক্যাম্পে রয়েছে। তাদেরও বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মেডিক্যাল ভিসায় ভারতে কোনও বাংলাদেশি এলে অসুবিধা নেই। কিন্তু অবৈধভাবে এলেই সোজা ডিপোর্ট।’

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে হিলির প্রসঙ্গ ওঠে। দক্ষিণ দিনাজপুরের হিলিতে হিন্দু সেজে পাঁচজন বাংলাদেশি মুসলিম মাসের পর মাস বসবাস করছিল। সেই খবর পেতেই তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি। জানা গিয়েছে, ওই অনুপ্রবেশকারীরা সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনও করেছিলেন। বিষয়টি শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনওভাবেই সিএএ-তে নাগরিকত্ব পাবেন না তারা। ওটা ওদের জন্য নয়। খ্রিস্টান, শিখ, জৈন, পার্সিরা নাগরিকত্ব পাবেন সিএএ-এর আওতায়। কোনও বাংলাদেশি মুসলিম সিএএ-এর আওতায় নাগরিকত্ব পাবে না।’

আরও পডুন: ‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

পাশাপাশি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র। যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমি উদ্বিগ্ন। আমি কালই বিদেশমন্ত্রী জয়শঙ্করজিকে জানাব। বৈদেশিক নীতির কথা মাথায় রেখে কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী সরাসরি এই বিষয়ে মন্তব্য করতে পারেন না। কিংবা ব্যবস্থা নিতে পারেন না। তাই আমি কালকেই বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। বাংলার বহু মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন। তাঁরা খুবই উদ্বিগ্ন। সেই কথাগুলি জয়শঙ্করজি-কে বলব। উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানকার পরিস্থিতির দিকে নজর রাখছি।’

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের