শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  নভেম্বরের শেষ লগ্নে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত বাংলায়। জাঁকিয়ে শীত পড়ার বদলে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই মুখ ভার আকাশের। আজ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই খবর সামনে আসার পরেই সকলের মনে প্রশ্ন জাগছে আবারও কি টানা বৃষ্টিতে ভিজবে বাংলা? জাঁকিয়ে শীতের আমেজ অনুভব করতে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়? তবে তেমনটা ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। জানানো হয়েছে,   মঙ্গলবার থেকে বদলাবে আবহাওয়া, নামবে তাপমাত্রার পারদ। 

আজ  আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  অন্যদিকে, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। অন্যদিকে  বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।  

উত্তরবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি

উত্তরবঙ্গের পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। 

 ।

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার