সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে রাস্তার ধারে পড়ে থাকা একটি লাল রঙের ব্যাগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামে। ব্যাগটির ভিতরে বোমা থাকতে পারে, এই আশঙ্কায় খবর দেওয়া হয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয় বম্ব স্কোয়াডও। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষার পর অবশ্য ব্যাগের ভিতর থেকে সন্দেহজনক কিছুই মেলেনি। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত স্বস্তি ফেরে এলাকায়। সোমবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, রবিবার রাত থেকেই রাস্তার এক পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখেছিলেন কয়েকজন। প্রথমে বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিলেও দীর্ঘক্ষণ একই জায়গায় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ বাড়তে থাকে। সোমবার সকালেও সেটি সরানো না হওয়ায় স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রাম থানায় খবর দেন। 

অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, লাল রঙের ব্যাগটির মুখে চেন লাগানো এবং তাতে ঝুলছে একটি ছোট তালা। কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশ প্রথমেই আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয়। গার্ডরেল বসিয়ে ঘিরে ফেলা হয় সংশ্লিষ্ট এলাকা। এর পর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের বিশেষ দল। প্রশাসনিক নিরাপত্তা মেনে ব্যাগটি পরীক্ষা করে দেখা হয়। তবে তার ভিতরে বোমা বা অন্য কোনও সন্দেহজনক সামগ্রী পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

তবে ব্যাগটি কে বা কারা সেখানে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কোনও উদ্দেশ্য নিয়ে সেটি ফেলে রাখা হয়েছিল, নাকি অসাবধানতাবশত সেখানে পড়ে গিয়েছিল, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। এ দিকে, বোমাতঙ্কের জেরে সকাল থেকে ওই এলাকার স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হয়। আতঙ্কে আশপাশের বেশ কয়েকটি দোকানও খোলেনি। পুলিশের তৎপরতা এবং বম্ব স্কোয়াডের পরীক্ষার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। আপাতত ব্যাগের ভিতরে বিপজ্জনক কিছু না মেলায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। তবে ব্যাগটির মালিকের পরিচয় জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি