কেন ইমতিয়াজের ‘অ্যানিম্যাল’ ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন পরিণীতি…..

তবে 'কোড নেম তিরাঙ্গা' ছবিটি আমার পছন্দের অন্যতম একটি ছবি ছিল। রিভু দাশগুপ্ত এবং দিবাকর ব্যানার্জির মতো পরিচালকদের সঙ্গে কাজ করে আমি আমার দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় চলচ্চিত্র ‘লেডি ভার্সেস রিকি বেহল’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ‘The Chopra Sister’ পরীণিতি চোপড়া (Parineeti Chopra)। খুব বেশি ছবিতে অভিনয় না করলেও বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হলেন পরীণিতি চোপড়া। দেশের আইকন প্রিয়াঙ্কা চোপড়ার বোন হলেও তাঁর মতো প্রভাবশালী অভিনেত্রীর পর্যায়ে এখনও পৌঁছতে পারেন নি পরীণিতি। তবে তাঁর অভিনয় দক্ষতা হোক বা সৌন্দর্য সবেতেই ভক্তরা ঘায়েল। বছরে তাঁর ছবি খুব কমই রিলিজ হয়। মাঝে তিনি দু-একটি রিয়েলিটি শোয়ের মঞ্চেও বিচারক হিসেবে দেখা যায় তাঁকে। বলিউডের একাধিক যাই হোক, গত ১৪ অক্টোবর মুক্তি পেয়েছে, ‘কোড নেম: তিরাঙ্গা’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, পরীণিতি এবং হার্ডি সান্ধু। ছবিটি একটি Spy Action Drama। তবে এই ছবিতে পরীণীতি এবং হার্ডির অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্সঅফিসে মুখ থুবরে পড়ে। এই মুহূর্তে পরীণিতির হাতে একাধিক ছবির কাজ রয়েছে। তবে মাস কয়েক আগেই একটি বড় ঘোষণা থেকে জানা গিয়েছিল, স্বনামধন্য পরিচালক ইমতিয়াজ আলির তৈরি বহু অপেক্ষাকৃত ছবি ‘Animal’-এ রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে চলেছেন পরিণীতি চোপড়া। 

এমনকি তাঁর কাছে প্রস্তাব গেলেও প্রত্যাখ্যান করেন নায়িকা। ইমতিয়াজ আলিই একমাত্র কারণ। এদিন ‘কোড নেম তিরাঙ্গা’-র প্রচারমুলক ইভেন্টে নায়িকা প্রকাশ্যে এনেছেন কেন তিনি অ্যানিমেল ছবির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। রণবীর কাপুরের অ্যানিমেল ছবিতেও পরিণীতির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল। তবে, তিনি ইমতিয়াজ আলির সঙ্গে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ছবিটি থেকে সরে আসেন। এই বিষয়ে, পরিণীতি চোপড়া একচেটিয়াভাবে ইন্ডিয়াটুডে ডট ইনকে বলেছিলেন যে “এটি তাঁদের জীবনের একটি অংশ।” পরিণীতি চোপড়া আরও বলেন, “এটা আমার জীবনের একটা অংশ। আমরা প্রতিদিন আমার জীবনে ঘটা সবকিছু নিজে থেকে পছন্দ করি। কিন্তু এক্ষেত্রে আমি নিজেই ছবিটি করতে পছন্দ বোধ করিনি। আমার নাকচের পর ছবিটি চলে যায় রশ্মিকা মান্দান্নার কাছে। তবে ‘কোড নেম তিরাঙ্গা’ ছবিটি আমার পছন্দের অন্যতম একটি ছবি ছিল। রিভু দাশগুপ্ত এবং দিবাকর ব্যানার্জির মতো পরিচালকদের সঙ্গে কাজ করে আমি আমার দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছি।” আর এই ছবিতে পরিণীতি চোপড়ার অভিনয়, সাইনা, সন্দীপ অর পিঙ্কি ফারার, সবাই প্রশংসা করেছে। 

এখানেই প্রমাণ পরিণীতি সবচেয়ে বহুমুখী অভিনেত্রী দের মধ্যে একজন। তবে কিছু কিছু ছবির জন্যই তাঁর আজকে এই খ্যাতি, এই বিষয়ে পরিণীতি যোগ করেছেন,”আমি যখন একজন প্রযোজক এবং পরিচালকের সঙ্গে বসি, তখন আমার সবটা দেওয়ার চেষ্টা করি। সত্যি বলতে কি, দিবাকর এবং রিব্বুকে ধন্যবাদ যারা আমাকে এমন ভূমিকার জন্যে সঠিক মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। এত আমার জীবনের সাফল্যের বড় স্বপ্ন। কোড নাম তিরাঙ্গা বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের