চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ বলিউড ভাইজান, বিগবস থেকে বিরতি অভিনেতার

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ আলোর উৎসব দীপাবলিতে ইতিমধ্যেই মেতে উঠেছে সারা দেশ। আর বলিউডে প্রতিবছর ধুমধামের সঙ্গে পালিত হয় দীপাবলি, তবে এই বছর উৎসবের আমেজের মধ্যেও বলিউডে দুঃসংবাদ। আলোর উৎসবে শামিল হতে পারছেন না বলিউডের ভাইজান। সম্প্রতি বিগ বস ১৬-এর সঞ্চালক বদলের খবর সামনে এসেছে। জানা গিয়েছে সলমন খানের (Salman khan) বদলে বিগ বসের সঞ্চালনা করবেন করন জোহর। এরপর দিওয়ালিতে ভাইজানের যোগ দিতে না পারার খবর প্রকাশ্যে  আসায় অনুরাগীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে কি এমন হলো ভাইজানের যে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন ভাইজান?

জানা গিয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সলমন খান। তাই কিছুদিনের জন্য বিগ বসের মঞ্চ থেকে বিরতি নিতে হয়েছে ভাইজানকে। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ মত আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন সলমন। সেই কারণেই দিওয়ালি পার্টির সমস্ত আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। ভাইজান ঠিক কবে থেকে ডেঙ্গিতে আক্রান্ত তা জানা যায়নি। হবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

অন্যদিকে বিগবসের নির্মাতারা জানিয়েছেন অসুস্থতার জন্য বিগ বসের সঞ্চালনা থেকে সলমন কিছু দিনের বিরতি নিলেও, তার কোন প্রভাব রিয়ালিটি শোতে পড়বে না। আগে থেকেই বেশ কিছু পর্বের শুটিং করা আছে। তাই দর্শকরা শোয়ের সঞ্চালক হিসেবে ভাইজানকেই দেখতে পাবেন। তবে আগামী মঙ্গলবার থেকে তাঁর পরবর্তী ছবি “কিসি কা ভাই, কিসি কি জানে”র শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু অসুস্থতার কারণে নির্দিষ্ট সময়ে সলমন ছবির শুটিংয়ের কাজ শুরু করতে পারবেন কিনা সেই বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও ছবির নির্মাতারা জানিয়েছেন সলমনের অসুস্থতার কারণে ছবির শুটিংয়ের কাজ বন্ধ নেই। অন্যান্য অভিনেতাদের নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখা হচ্ছে। ভাইজান সুস্থ হয়ে উঠলেই তাঁর চরিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ বিগবস ১৬-এর সঞ্চালক বদল

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ