চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হচ্ছেন মামলাকারী প্রিয়াঙ্কা সাউ

নিজস্ব প্রতিনিধি: আলোর উৎসবের আগেই হাসি ফুটল এসএসসি (SSC) মামলাকারী প্রিয়াঙ্কা সাউয়ের মুখে। ঢাকুরিয়ার বাসিন্দা ইতিমধ্যেই পেয়েছেন এসএসসি’র রেকমেন্ডেশন লেটার। জানা গিয়েছে তাঁর কর্মস্থল হবে বাঘাযতীন বালিকা বিদ্যালয়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (HC) রায় ছিল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কাকে চাকরির নিয়োগপত্র দিতে হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২৯ অক্টোবরের মধ্যেই নিয়োগ করতে হবে প্রিয়াঙ্কাকে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যেই নিয়োগপত্র পেয়ে যাবেন তিনি। উল্লেখ্য, গত ২০১৭ সালে মেধাতালিকা অনুযায়ী মহিলা ক্যাটাগরিতে ইন্টারভিউ হয়েছিল। তাঁর নাম ছিল ওয়েটিং লিস্টে। এরপরে জানা গিয়েছিল, তাঁকে ইন্টারভিউয়ে ডাকা না হলেও তাঁর থেকে কম নম্বর পেয়েছেন এমন একজন চাকরি পেয়েছেন। তারপরেই মামলা দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা।

ববিতা অধিকারীর পরে এবার চাকরি পেলেন প্রিয়াঙ্কা সাউ। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বাড়ির কাছের তিনটি স্কুলের মধ্যে থেকে স্কুল বাছার সুযোগ দিতে হবে প্রিয়াঙ্কা সাউকে। ১১ থেকে ২১ অক্টবরের মধ্যে প্রিয়াঙ্কার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে এসএসসিকে। কাউন্সেলিং শেষ হলে ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে চাকরির নিয়োগপত্র দিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ