জলাশয়ে হাবুডুবু, মর্মান্তিক মৃত্যু চিতাবাঘের

চিতাবাঘটি বারবার ওঠার চেষ্টা করলেও পারছিল না। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বনদফতরে। বনকর্মীরা ঘটনাস্থলেও আসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক মৃত্যু হল চিতাবাঘের (LEOPARD)। জলাশয়ে দীর্ঘক্ষণ হাবুডুবু খাওয়ার পরেই মৃত্যু হয় তার। ঘটনা বাগডোগরা সংলগ্ন হাঁসখোয়া চা বাগানের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। চিতাবাঘটির দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বাগডোগরা সংলগ্ন হাঁসখোয়া চা বাগানে গিয়েছিলেন চা শ্রমিকরা। তাঁরা দেখতে পেয়েছিলেন ওই চা বাগানের রিজার্ভারে একটি বাঘ পড়ে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে। বারবার ওঠার চেষ্টা করলেও পারছিল না। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বনদফতরে। বনকর্মীরা ঘটনাস্থলেও আসেন। তবে তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে চিতাবাঘটি। এদিকে চিতাবাঘ জলে পড়ে যাওয়ায় তাকে দেখতে ভিড় জমান অনেকে। বনদফতর সূত্রে খবর, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দৌড়ে কোথাও যেতে গিয়ে রিজার্ভারে পড়ে গিয়েছিল চিতাবাঘটি। আর তার ফলেই মৃত্যু। জানা গিয়েছে, ওই এলাকায় গাড়ির ধাক্কাতেও এর আগে চিতাবাঘ মৃত্যুর ঘটনা ঘটেছে। চিতাবাঘ জলে পড়ে যাওয়ার ঘটনায় এলাকায় যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, সেই চাঞ্চল্য এখন শোকে রূপান্তরিত হয়েছে।

ছবি: প্রতীকী 

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ