ভাইফোঁটার সকালে কেমন সাজবেন দেখে নিন এক ঝলক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বৃহস্পতিবার ভাইফোঁটা (Bhaifota)। একান্ত ভাবেই ভাইবোনের দিন। এই দিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করেন। তবে শুধু মাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলার বাইরেও দেশ জুড়ে পালিত হয় এই অনুষ্ঠান তবে অন্য নামে। বাংলার বাইরে এই অনুষ্ঠানের নাম ভাইদুজ। দুর্গাপুজো বা দীপাবলিতে উৎসবের স্রোতে গা ভাসিয়ে সকলেরই সাজগোজের নিয়ে বাড়তি পরিকল্পনা  থাকলেও ভাইফোঁটার দিনে অনেকেই সেই দিকে নজর দিতে পারেন না। পরিবর্তে ভাইয়ের আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে সেই দিকেই মনোযোগ থাকে বেশি। কিন্তু শত ব্যাস্ততার মধ্যেও যদি এই দিন একটু অন্যভাবে নিজেকে সাজিয়ে নেন তাহলে মন্দ কি? তাহলে এক ঝলকে দেখে নিন ভাইফোঁটায় সাজগোজের (Style) সহজ টিপস।

ভাইফোঁটার সকালে আপনি চাইলে শাড়ি পড়তেই পারেন। সেক্ষেত্রে হ্যান্ডলুম শাড়ি বেছে নিতে পারেন। হ্যান্ডলুম শাড়ি একইসঙ্গে হালকা হবে এবং আপনাকে আকর্ষণীয় লুক দেবে। এর সঙ্গে থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজ পরতে পারেন একদম অন্য রকম দেখাবে। এর সঙ্গে কানে একটা ছোট্ট দুল, কপালে ছোটো টিপ এবং হাতে বালা।

অনেকেই শাড়ি পড়তে চাইলেও সামলাতে পারেন না। তাঁরা হাত বাড়াতেই পারেন মেখলার দিকে। শাড়ির পরিবর্তে মেখলাও এখন বেশ জনপ্রিয়। এর সঙ্গে সাদা মুক্তোর গয়নায় সাজাতে পারেন নিজেকে।

সকাল সকাল শাড়ি বা মেখলা না পড়তে চাইলে উজ্জ্বল রঙের সালোয়ার কামিজ পরতে পারেন। এর সঙ্গে মানানসই দোপাট্টা নিতে পারেন। এর সঙ্গে কানে একটা বড় দুল।

এছাড়াও আনারকলি সবসময়েই ফ্যাশনেই ইন। ভাইফোঁটার সকালেও পরতে পারেন বড় ঘেরওয়ালা আনারকলি। এর সঙ্গে ভারী গয়না আপনাকে এথনিক লুক দেবে।

ওয়েস্টার্ন পোশাক পরতে পছন্দ করলে ভাইফোঁটার সকালে পরতে পারেন ক্রপ টপ এবং সঙ্গে একটা লম্বা ঝুলের ফুলছাপ স্কার্ট।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে