শীতকালে চুলের আদ্রতা বজায় রাখতে বিশেষ যত্ন নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলি শেষ। তবু এখনও বাইরে রোদের তেজ বেশ চড়া।  এরই মধ্যে ভোরের দিকে শিরশিরে ঠান্ডা বুঝিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। আর শীতকাল (Winter) মানেই শুষ্ক হাওয়া রুক্ষ (Dry) করে দেয় ত্বক (Skin) ও চুল (Hair)। তাই উত্তুরে হাওয়া বইতে শুরু করার আগেই এবার শুরু করুন চুলের যত্ন।

সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার

উত্তুরে হাওয়ার প্রকোপ যত বাড়বে তত শুষ্ক হবে চুল। তাই এই সময় চুলের আদ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। শীতে চুল পরিস্কার করার জন্য অর্গানিক বা সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করাই শ্রেয়। কারন সালফেট যুক্ত শ্যাম্পু চুলের ময়লা ও তেল পরিষ্কার করার পাশপাশি এই ধরনের শ্যাম্পু বেশি ব্যবহার করার ফলে মাথার ত্বকে থাকা পুষ্টিকর এবং প্রয়োজনীয় তেলও বেড়িয়ে যায়। এর ফলে মাথার ত্বক ও চুল শুষ্ক হয়ে যায়।

ডিপ কন্ডিশনার ব্যবহার

শীতকালে চুলের আদ্রতা বজায় রাখতে শ্যাম্পু করার পর ডিপ কন্ডিশনিং ব্যাবহার করা প্রয়োজন। মাথার ত্বক যদি শুষ্ক হয় সেক্ষেত্রে ডিপ কন্ডিশনিংয়ের ব্যবহার অবশ্যই জরুরি। তাই শীত কালে জোজোবা বা নারকেল তেল যুক্ত কন্ডিশনার ব্যবহার করুন। এর ফলে মাথার ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে এবং শুষ্ক চুল নিয়ে সমস্যা হবে না।

মাথায় তেল মালিশ করুন

শীতকালে মাথার ত্বক যাতে শুষ্ক না হয়, চুল যাতে দু’মখো না হয়ে পড়ে এবং হেয়ার ফোলিকল যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য নিয়মিত তেল মালিশ করুন।

হেয়ার মাস্ক ব্যবহার করুন

শীত কালে হেয়ার মাস্ক হিসেবে ডিম, মধু কিংবা টক দই দিয়ে তৈরি প্যাক ব্যবহার করুন। এর ফলে চুল প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা পাবে।

গরম জল দিয়ে শ্যাম্পু করবেন না

শীতকালে কম বেশি সকলেই গরম জলে স্নান করেন। কিন্তু গরম জলে চুলে ধোয়া চুলের জন্য ক্ষতিকারক। কারণ গরম জল মাথার ত্বকে থাকা তেল পুরোপুরি শুষে নেয়। এবং মাথার ত্বক আরও বেসি শুষ্ক করে তোলে। তাই ইষদুষ্ণ জলে চুলে শ্যাম্পু করা উচিত।

মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার

শীতকালে চুলের আদ্রতা বজায় রাখতে মাইক্রোফাইবার টাওয়েল ব্যবহার করুন। এই টাওয়েল ব্যাবহারে চুলে ঘষা কম লাগে। একইসঙ্গে চুল থেকে বেশি জল শুষে নিতে পারে এই বিশেষ টাওয়েল। ফলত শীতকালে এই বিশেষ তোয়ালে ব্যাবহার অত্যন্ত উপকারী।  

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা