চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের উদ্বোধন হল

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: শুক্রবার উদ্বোধন হল হুগলি জেলার চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ। পুজোর কদিন ভিড়ের  ওপর নজরদারি চালাতে থাকছে একাধিক ড্রোন । এছাড়া খোলা হচ্ছে মিনি কন্ট্রোল রুম(Control Room)ও। শহরে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ রাখছে কমিশনারেট। শুধুমাত্র কিছু রাস্তা দিয়ে টোটো চলাচলের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়।চন্দননগরের পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় চন্দনগরের জগদ্ধাত্রী পুজোর(Jagadhatri Puja)।

চন্দননগর স্ট্যন্ড রোডে শুক্রবার বিকেলে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন(Minister Indranil Sen),আবাসন ও বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস(Minister Arup Biswas), চন্দননগর কমিশনারেটের প্রধান অমিত পন্ডিত জাগলভি ও একাধিক পুলিশ কর্তারা। পুজোর গাইড ম্যাপ (Police Guide Map)প্রকাশ করা হয় এদিন।এবার মানকুন্ডু ও চন্দননগর মিলিয়ে মোট ২০২ টি পুজো হচ্ছে। ৬১ টি পুজো নিয়ে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল হবে।২২৮ গাড়ি থাকবে। প্রত্যেক জোনে অফিসার থাকবে। ফেরী ঘাটে বোট থাকবে। অ্যাম্বুলেন্স থাকবে। সাদা পোশাকে মহিলা পুলিশ থাকবে। পুলিশ পিকেটের দিকে নজর রাখা হয়েছে।কন্ট্রোল রুম এক্টিভ থাকবে। ৫০০টি সি সি টি ভি(CCTV) থাকবে।মোটর বাইকে টহল বেশী থাকবে।

পূজোর দিনগুলিতে ভিড় হয় যেসব অঞ্চলে অঞ্চলে সেখানে স্যানিটাইজেশন করা হবে। থাকবে ৮থেকে ১০টি ড্রোন।জানালেন সি পি অমিত পণ্ডিত জাগালভি। জগদ্ধাত্রী পুজোর দিনগুলিতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে গোটা চন্দননগর(Candannagar) শহরকে মুড়ে ফেলছে কমিশনারেট।দীর্ঘ দু’বছর করনা কালের পর এবার দুর্গাপুজো ও কালীপুজোর মতো ধুমধাম করে চন্দননগর, মানকুন্ডু(Mankundu) এবং ভদ্রেশ্বর(Bhadreswar) এলাকায় পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তাই এই জগদ্ধাত্রী পুজোয় সব ধরনের অঘটন এড়াতে প্রস্তুত চন্দননগর কমিশনারেট।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২