নিয়মিত টক দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দুপুর বেলা শেষ পাতে দই (Curd) খাওয়ার প্রচলন দাদু ঠাকুমার আমল থেকেই চলে আসছে। পুজোর দিনে উপবাস ভাঙার সময়ও দই দিয়ে চিঁড়ে মেখে খান বাড়ির মেয়েরা। গরমের দিনে দই দিয়ে তৈরি লস্যি অনেকেরই অন্যতম পছন্দের ঠান্ডা পানীয়। এছাড়াও বিভিন্ন রান্নার উপকরণ হিসেবেও ব্যবহার করা হয় দই। তবে শুধু তৃষ্ণা নিবারণের জন্য বা মন ভরানোর জন্যই নয় নিয়মিত টক দই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী (Benificial for health)।

দাঁত ও হাড়ের শক্তি বাড়ায় টক দই

দইয়ে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম। ফলে দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে নিয়মিত টক দই খাওয়া খুবই কার্যকরী। প্রতিদিন দই খেলে আর্থারাইটিসের মতো সমস্যার হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় ।

হজমশক্তি বাড়াতে কার্যকরী টক দই

টক দইয়ে প্রোবায়োটিক উপাদান থাকে যা আমাদের হজমশক্তি বাড়াতে সাহায্য করে। দই, নিজেও সহজেই হজম হয়। এছাড়াও দইয়ের প্রোবায়োটিক উপাদান পেটের বিভিন্ন সমস্যা নিরাময়ে সাহায্য করে। পাশপাশি দুধে থাকা ল্যাক্টটিক অ্যাসিড দইয়ে পরিনত হওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে যারা ল্যাক্টোস ইন্টলারেন্স ভোগেন তাঁদের জন্যও দই খুব উপকারী।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা

টক দইয়ে প্রোবায়োটিক উপাদান থাকার ফলে তা রক্তের শ্বেত কণিকা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

ত্বকের ঔজ্জ্বল্য ও চুলের স্বাস্থ্য ভাল করে টক দই

ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে প্রাকৃতিক ব্লিচের কাজে করে টক দই। ত্বকের পাশাপাশি চুলেরও জৌলুস বাড়ায় টক দই। তাই রূপচর্চার ক্ষেত্রে ঘরোয়া ফেস প্যাকে টক দইয়ের ব্যবহার করা হয়।

খুশকির উপশমে কার্যকরী টক দই

টক দইয়ের অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে। তাই চুলে টক দই লাগালে খুশকির সমস্যা দূর হয়। পাশাপাশি চুল নরম হয় এবং চুলের জৌলুস বাড়বে।

হার্টের জন্য উপকারী টকদই

শরীরে কোলেস্টোরেলের মাত্রা নিয়ন্ত্রনে রাখে টক দই। এর ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট সুস্থ্য থাকে।

টক দই ওজম কমাতে সাহায্য করে

আমাদের শরীরে করটিসোল নামক হরমোনের তারতম্যের ফলে তলপেটে বেশি মেদ জমে। টক দইয়ে থাকা ক্যালসিয়াম এই করটিসোল হরমোন তৈরির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর ফলে ওজন কমে।

টকদই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

টক দইয়ে একপ্রকার প্রোটিন থাকে যা সহজ পাচ্য। এই প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়বেটিস রোগীদের পক্ষে নিয়মিত টকদই খাওয়া খুবই উপকারী ।

এনার্জি বুস্টার হিসেবেও কাজ করে টক দই

ভিটামিন ও প্রাকৃতিক খনিজ উপাদানে পরিপূর্ণ টক দই শরীর চাঙ্গা রাখতে খুবই উপকারী এছাড়া দইয়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সডিন্ট রয়েছে। তাই শরীরচর্চার পর টক দই খেলে উপকার পাবেন।

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের