“কাঁতারা ছবিটি ভারতীয় সিনেমার মাস্টারপিস”: রজনীকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে ঋষভ শেঠি পরিচালিত কন্নড় ছবি কাঁতারা। বক্স অফিসেও ভাল ফল করেছে ছবিটি। ইতিমধ্যেই ছবিটি সব মহল থেকে প্রশংসাও অর্জন করছে। অভিনেতা ধানুশ ছবিটিকে ‘মাইন্ড ব্লোয়িং’ এবং ‘মাস্ট ওয়াচ’ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে ছবিটির জন্য পরিচালক ঋষভ শেঠিকে অভিনন্দনও জানিয়েছেন ধানুশ। এবার ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত (Rajanikant)। ছবিটির পরিচালক ঋষভ শেঠিকে (Rishab Shetty) নিজের বাড়িতে ডেকে অভিনন্দন জানান সুপারস্টার। এমনকি উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মান জানান রজনীকান্ত। নেট দুনিয়ায় ভাইরাল হয় সেই ছবি।  

 

ঋষভ শেঠি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎকারের একাধিক ছবি পোস্ট করেন। ভাইরাল হওয়া ছবি গুলির রজনীকান্তের পা স্পর্শ করে আশীর্বাদ নিতে দেখা যায় পরিচালককে। অপর একটি ছবিতে দেখা গিয়েছে ঋষভকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন রজনীকান্ত। অন্য দুটি ছবির একটিতে রজনীকান্তের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে ঋষভকে এবং শেষ ছবিটিতে দক্ষিনী সুপারস্টারের সঙ্গে আলচনায় ব্যাস্ত ছিলেন পরিচালক। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ছবিগুলি পোস্ট করে ঋষভ রজনীকান্তকে ধ্যনবাদ জানিয়ে লিখেছেন, “আপনি যদি একবার আমাদের প্রশংসা করেন, আমরা একশোবার আপনার প্রশংসা করব। আপনাকে ধন্যবাদ, রজনীকান্ত স্যার, আপনার প্রশংসার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ।”

 

উল্লেখ্য এর আগে, এক ট্যুইট বার্তায় ঋষভ শেঠি পরিচালিত কাঁতারা ছবিটিকে “ভারতীয় সিনেমার মাস্টারপিস” বলে বর্ণনা করেছিলেন রজনীকান্ত । শুধু তাই নয় ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার ঋষভ শেঠিরও প্রশংসা করেন অভিনেতা। ট্যুইট বার্তায় তিনি লিখেছিলেন, “ঋষভ শেঠি, একজন লেখক, পরিচালক এবং অভিনেতা হিসেবে তোমাকে অভিনন্দন”। রজনীকান্তের সেই ট্যুইটের উত্তরে ঋষভ লিখেছেন, “প্রিয় রজনীকান্ত স্যার, আপনি ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। এবং আমি ছোটবেলা থেকেই আপনার ভক্ত। আপনার প্রশংসা পেয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। আপনি সবসময়ই আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করেন। ধন্যবাদ, স্যার”।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের