কাওয়ালি স্টাইলে ‘মেরে রাশকে কমার’ গেয়ে নেটপাড়ায় আবার ঝড় তুললেন ফরমানি

তিনি ঢোল ও তবলার সঙ্গে কাওয়ালি স্টাইলে 'মেরে রাশকে কামার' গানটি গাইছেন। শুধু তিনি একা নন, তাঁর ভাইও রয়েছে পাশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। আর এই ভিডিও গুলির মাধ্যমে প্রতিনিয়ত খোঁজ মিলছে এক একটি ম্যাজিকেল প্রতিভা দের। যেমন আমাদের বঙ্গে রাণু মণ্ডল, ভুবন বাদ্যকর, বিপাশা, চাঁদমণি থেকে শুরু করে একাধিক গানের প্রতিভারা এখনও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। তেমনি মুলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভাইরাল হয়েছিলেন। তাঁর কন্ঠের একটি সৃষ্টি এখন প্রতিটি অনুষ্ঠানের প্রাণভ্রমরা সঙ্গীত। হ্যাঁ, চলতি বছর আমাদের রাজ্যে হোক বা রাজ্যের বাইরে প্রতিটি রাজ্যের অনুষ্ঠান গুলিতে রাজত্ব করেছে ফরমানি নাজের গাওয়া ‘হর হর শম্ভু’। এই গানটি গেয়েই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক সেই কারণেই আজ আর তাঁর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। কারণ বর্তমানে তিনি সোশ্যাল স্টার। একের পর এক গান প্রকাশ্যে এনে ভক্তদের হৃদয় প্রতিনিয়ত জয় করে নিচ্ছেন ফরমানি (Farmani Naaz)। এবার তিনি আরও এক চমক নিয়ে হাজির হলেন। বলিউডের অত্যন্ত জনপ্রিয় গান ‘মেরে রাশকে কমর’ (MERE RASHKE QAMAR) গানটি গাইলেন তিনি, তাও আবার ঢোল বাজিয়ে। ‘বাদশাহো’ সিনেমার এই গানটির বয়স কয়েক বছর হয়ে গেলেও এখনও গানটি দারুণ জনপ্রিয় সকলের কাছে। এবার তিনি ঢোলের সুরে ‘মেরে রাশকে কামার’ গানটিকে বিশেষভাবে প্রেজেন্ট করলেন। যা ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে।

হ্যাঁ, ফরমানি নাজ সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে ‘মেরে রাশকে কামার’ গানটির ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, তিনি ঢোল ও তবলার সঙ্গে কাওয়ালি স্টাইলে ‘মেরে রাশকে কামার’ গানটি গাইছেন। শুধু তিনি একা নন, তাঁর ভাইও রয়েছে পাশে। দুজনে মিলেই ‘মেরে রাশকে কামার…’ গানটি চমৎকারভাবে গাইলেন। যা দেখে শ্রোতারা অবাক। তবে ‘মেরে রাশকে কামার’ যেমনই হোক না কেন, গানটি তাঁরা নিজস্ব স্টাইলে গাইলেন। গানটিতে ফরমানি নিজস্ব ফ্লেভার রেখেছেন, যার কারণে ফরমানির গানটি আসল গান থেকে অনেকটাই আলাদা হয়েছে।

প্রসঙ্গত, ফরমানি নাজকে এক সময় কেউ চিনত না, কিন্তু আজ তিনি গানের জগতে একজন অন্যতম তারকা হয়ে উঠেছেন। ফরমানি ভজন থেকে নাজম ও নাথ সব ধরনের গান গাইতে পারেন। ফরমানীর কন্ঠে যে গানটি সুপারহিট হয়েছিল অর্থাৎ শিব ভজন, তার জন্যে তাঁকে মৌলবাদীদের কাছে বিপাকে পড়তে হয়েছিল। ফরমানি নাজ যেহেতু মুসলিম তাই তাঁর গাওয়া হিন্দুদের দেবতা শিব ভজন গানটি মুসলিম মৌলবাদীরা এটা পছন্দ করেনি। তবে প্রতিবাদে ভীত হননি ফরমানি। এখন ফরমানীর কণ্ঠে ‘মেরে রাশকে কামার’ গানটি রীতিমতো ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। ফরমানির গানটি আপনার কতটা ভালো লেগেছে তা জানাতে একদম ভুলবেন না।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের