বয়স পেরোলেও ইন্টারভিউ নিতে হবে, টেট প্রশ্ন ভুল মামলায় নির্দেশ বিচারপতির

পর্ষদকে বিচারপতির নির্দেশ, বয়স পেরিয়ে গেলেও ইন্টারভিউ নিতে হবে। শুধু তাই নয়, সেই ইন্টারভিউতে উত্তীর্ণ হলে দিতে হবে নিয়োগপত্রও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৪ সালের টেটে ৬টি প্রশ্ন ভুল ছিল। ফলে অনেকেই টেটে (PRIMARY TET) উত্তীর্ণ হতে পারেননি। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ যবে জানিয়েছে, ৬ নম্বর অতিরিক্ত দেওয়া হবে। ততদিনে অনেকেরই বয়স পেরিয়ে গিয়েছে। তাই সেবারে টেটে বসা পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টের (HC) দ্বারস্থ হয়েছিল। সেই মামলার শুনানিতেই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

পর্ষদকে বিচারপতির নির্দেশ, বয়স পেরিয়ে গেলেও ইন্টারভিউ নিতে হবে। শুধু তাই নয়, সেই ইন্টারভিউতে উত্তীর্ণ হলে দিতে হবে নিয়োগপত্রও। এদিন তিনি বলেন, বোর্ডের ভুল হয়েছে। সেই বোর্ডকেই দিতে হবে খেসারত। প্রসঙ্গত, নেফাউর শেখের দায়ের করা মামলার শুনানি ছিল এদিন।

এদিন বিচারপতি বলেন, ইন্টারভিউ বোর্ড গঠন করতে হবে পর্ষদকে। গত ২০১৬ সালের গাইডলাইন অনুযায়ী ইন্টারভিউ নিতে হবে ৪ সপ্তাহের মধ্যে। আর তাতে উত্তীর্ণ হলে চাকরি দিতেই হবে মামলাকারী নেফাউরকে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বোর্ডকে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। উল্লেখ্য, মমলাকারীকে প্রশিক্ষিত চাকরিপ্রার্থী হিসেবে ধরতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতির।

উল্লেখ্য, এদিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি মামলায় আলিপুর আদালতে হাজিরা দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাজিরা দিয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রমুখ। এদিন অপর একটি ইডি’র মামলায় পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি হাজিরা দেবেন আদালতে।  

আরও পড়ুন: অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না, পার্থ চট্টোপাধ্যায় মামলায় সিবিআইকে ভর্ৎসনা আদালতের

 

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!