T20 World Cup: আইরিশদের হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবার টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্য সম্ভবত অধরাই থেকে যাচ্ছে আইরিশদের। সোমবার ব্রিসবেনে গত বারের বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার কাছে ৪২ রানে হেরে গেল অ্যান্ড্রু বালবির্নির দল। অস্ট্রেলিয়ার ব্যাটারদের পাশাপাশি বল হাতেও এদিন জ্বলে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্ট্রাকরা। আইরিশ ব্যাটার লরকান টাকারের দুর্দান্ত লড়াই ব্যর্থ হল যোগ্য সঙ্গীর অভাবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেতে ১৮০ রান করতে হত আয়ারল্যান্ডকে। অর্থা‍ৎ ওভার পিছু গড়ে ৯ রান। বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অ্যান্ড্রু বালবির্নির দল। দ্বিতীয় ওভারে ১৮ রানের মাথায় প্যাট কামিন্সের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক। দুই বল বাদে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ব্যক্তিগত ১১ রানে আউট হন অন্য ওপেনার পল স্টার্লিং। একই ওভারের শেষ বলে দলের ২৪ রানের মাথায় ফিরে যান হ্যারি টেকটর। দলের স্কোর বোর্ডে এক রান যোগ হতেই মিচেল স্ট্রাকের বলে আউট হন কার্টিস ক্যাম্ফার। শূন্য করে ফেরেন জর্জ ডকরেল। ২৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে আইরিশরা।

এর পরেই দলকে বিপর্যয়ের হাত থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে নেন আয়ারল্যান্ডের উইকেটরক্ষক লরকান টাকার ও গারেথ ডেলানি। অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণের রাস্তা বেছে নেন দুজনে। উইকেট আগলে রেখে রানের চাকা সচল রাখেন। ষষ্ঠ উইকেটের জুটিতে ৪৩ রান যোগ করেন দুজনে। ৬৮ রানের মাথায় ডেলানিকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন মার্কাস স্টইনিস। ১০ বলে ১৪ রান করে আউট হন ডেলানি। ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে আইরিশরা। মার্ক আডায়ারকে সঙ্গে নিয়ে যান লরকান টাকার। অ্যাডাম জাম্পার বলে ১১ রানে আউট হয়ে যান মার্ক আডায়ার। দলীয় ১০৩ রানের মাথায় ফিরে যান ফিওন হান্ড। এর পরে ব্যারি ম্যাকার্থিও দ্রুত ফিরে যান। একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন লরকান। শেষ পর্যন্ত জসুয়া লিটল রান আউট হতেই ১৩৭ রানে শেষ হয়ে যায় আইরিশদের ইনিংস। ৪৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন লরকান।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক