মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইলের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা মেটাতে দোকানে ফোন জমা দিয়েছিলেন এক মহিলা। কিন্তু সেই সুযোগে তাঁর ব্যক্তিগত ছবি দেখার অভিযোগ উঠল দোকানেরই এক কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, গ্রাহকের অনুমতি ছাড়াই তাঁর নগ্ন ছবি নিজের ফোনে পাঠানোর চেষ্টাও করেন ওই কর্মী। ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে। অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত যুবক রাঘুল আনন্দকৃষ্ণনকে এবার হেফাজতে নিয়েছে মার্কিন অভিবাসন দফতর ICE। 

জানা গিয়েছে, ঘটনাটি চলতি বছরের ৭ জুনের। আমেরিকায় অস্টিনের ক্যাপিটাল প্লাজা শপিং সেন্টারে একটি টোটাল ওয়্যারলেস স্টোরে গিয়েছিলেন ওই মহিলা। তাঁর আইফোনের নেটওয়ার্ক সেটিংস পরিবর্তন করার প্রয়োজন ছিল। কী সমস্যা হয়েছে তা দেখার জন্য তাঁর আইফোনটি দোকানের এক কর্মী নেয়। দোকানের কর্মী ২৯ বছর বয়সি রাঘুল তাঁর কাছ থেকে আইফোনের পাসকোড চান। অভিযোগ, ফোনটি হাতে পাওয়ার পর সেটি নিয়ে দোকানের পিছনের দিকে চলে যান তিনি। সেখানে গ্রাহকের ব্যক্তিগত ছবির গ্যালারি খুলে দুটি অন্তরঙ্গ ছবি নিজের ফোনে AirDrop-এর মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন। পুলিশের কাছে রাঘুলের দাবি ছিল, ফোনের ছবি দেখতে গিয়ে প্রথমে ভুল করে গ্যালারি খুলে ফেলেছিলেন। পরে ইচ্ছাকৃত ভাবেই দুটি নগ্ন ছবি নিজের ফোনে পাঠানোর চেষ্টা করেন তিনি। তবে সেই ছবি পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলে তদন্তকারীদের জানান অভিযুক্ত। ফোনের নেটওয়ার্ক সেটিংস পরিবর্তনের অনুমতি থাকলেও ব্যক্তিগত ছবি বা অন্য তথ্য দেখার অনুমতি তাঁর ছিল না বলেও স্বীকার করেন তিনি। 

আরও পড়ুন: ১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

ভুক্তভোগী মহিলা অভিযোগ করেন, রাঘুল তাঁর Snapchat অ্যাকাউন্টেও ঢুকে নিজেকে অ্যাড করেছিলেন। ফোন ফেরত পাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ওই মহিলা। তাঁর দাবি, ব্যক্তিগত ছবি দেখা, সেগুলি নিজের ফোনে পাঠানোর চেষ্টা কিংবা Snapchat অ্যাকাউন্টে ঢোকার কোনও অনুমতিই তিনি দেননি। এরপরই পুলিশের দ্বারস্থ হন মহিলা। প্রাথমিক ভাবে রাঘুলের বিরুদ্ধে ‘ইনভেসিভ ভিজুয়াল রেকর্ডিং’ এবং কম্পিউটার সিকিউরিটি সংক্রান্ত অভিযোগে মামলা হয়। পরে ‘অ্যাটেম্পটেড ইনভেসিভ ভিজুয়াল রেকর্ডিং’ মামলায় তার সাজা হয়। টেক্সাসের কাউন্টি জেলে সাজা ভোগ করার পর এবার তাকে নিজেদের হেফাজতে নিয়েছে ICE। সংস্থার তরফে জানানো হয়েছে, অভিবাসন সংক্রান্ত আদালতের প্রক্রিয়া চলাকালীন হেফাজতেই থাকবেন রাঘুল। তবে তাকে কবে বা আদৌ দেশ থেকে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার