বিরাটের হোটেল রুমের ভিডিও ফাঁস! নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্ষমাপ্রার্থনা হোটেল কর্তৃপক্ষের

ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই হোটেলের কর্তৃপক্ষ কোহলির কাছে "অসংরক্ষিতভাবে" ক্ষমা চেয়েছে এবং বলেছেন এই কাজের সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের হোটেল থেকে সরিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম উত্তপ্ত। সৌজন্যে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির হোটেল রুমের একটি ভিডিও ফাঁস। যা ভাইরাল হওয়া মাত্রই বিরাট এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা দুজনেই ক্ষুব্ধ। বিরাটের যে ভক্ত এই কাজ করেছে তাঁকে দুজনে মিলেই রীতিমতো তুলোধনা করেছে। কারুর ঘরের দৃশ্য বিনা অনুমতিতে কেউ রেকর্ড করতে পারে না, এই নিয়েও প্রশ্ন তুলেছেন সেলিব্রিটি দম্পতি। তবে কিছুক্ষণ পরে, হোটেল কর্মকর্তারা গোপনীয়তা লঙ্ঘনের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিরাট-অনুষ্কা দুজনের কাছে। ক্রিকেটার এবং তাঁর স্ত্রী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অজ্ঞাত ব্যবহারকারীর ক্যাপশন সহ, ‘কিং কোহলির হোটেল রুম’ পোস্ট করেছেন। সংক্ষিপ্ত ক্লিপটি দেখা গিয়েছিল, কোহলি যে ঘরে অবস্থান করেছেন সেখানকার দৃশ্য। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই হোটেলের কর্তৃপক্ষ কোহলির কাছে “অসংরক্ষিতভাবে” ক্ষমা চেয়েছে এবং বলেছেন এই কাজের সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের হোটেল থেকে সরিয়ে দিয়েছেন।

ক্রাউন পার্থের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, “আমরা জড়িত অতিথির কাছে অসংযতভাবে ক্ষমাপ্রার্থী এবং এরকম যাতে আর না ঘটে সেই বিষয়েও খেয়াল রাখা হবে।” তিনি আরও জানিয়েছেন, “এটি আমাদের দলের সদস্যদের জন্যে ভয়ঙ্কর। ক্রাউন সমস্যাটি সংশোধন করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিয়েছে। জড়িত ব্যক্তিদের ক্রাউন অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে। এছাড়া মূল ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দ্রুত মুছে ফেলা হয়েছে৷ ক্রাউন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এবং এই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আরও পদক্ষেপ নেওয়া হবে।”

গোপনীয়তার লঙ্ঘন লক্ষ্য করার পরে কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন যে, “আমি বুঝতে পারি যে ভক্তরা তাঁদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত। আমি সর্বদা এটির প্রশংসা করেছি। কিন্তু এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এটি আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব বিভ্রান্তিকর বোধ করাচ্ছে। আমি যদি আমার নিজের হোটেলের রুমে গোপনীয়তা না রাখতে পারি, তাহলে আমি কোথায় যাবো? দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন।” অন্যদিকে অনুষ্কাও হোটেল রুমের কথিত ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটি সত্যিই খারাপ জিনিস। একটি সম্পূর্ণ অসম্মান করা বোঝায়। আপনি যদি সেলিব্রিটি হন তবে আপনাকে এই জাতীয় জিনিসগুলি মোকাবেলা করতে হবে! কিছু আত্মনিয়ন্ত্রণ প্রত্যেককে সাহায্য করে। এছাড়াও যদি এটি আপনার বেডরুমে ঘটে তবে আপনি কী করবেন?”

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের