“বলিউডের কোনও অভিনেতা “কাঁতারার” শিবের চরিত্রে অভিনয় করতে পারবেন না”: ঋষভ শেঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২২-এ ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত ছবি, পরিচালক ঋষভ শেঠি পরিচালিত কন্নড় ছবি “কাঁতারা” (Kantara)। মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে ঋষভ শেঠী (Risabh Shetty)পরিচালিত এই ছবি। সাধারন দর্শকদের পাশপাশি তাবড় ফিল্ম বিশেষজ্ঞদের কাছেও প্রশংসা অর্জন করছে ছবিটি। অভিনেতা ধানুশ ছবিটিকে ‘মাইন্ড ব্লোয়িং’ এবং ‘মাস্ট ওয়াচ’ বলে অভিহিত করেছেন। আবার দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত (Rajanikant) “কাঁতারা” ছবিকে “ভারতীয় সিনেমার মাস্টারপিস” বলে অভিহিত করেছেন। কন্নড় ভাষায় ছবিটি বিপুল জনপ্রিয়তা লাভ করার পর এবার হিন্দিতে এই ছবির রিমেক করা হবে কিনা সেই প্রশ্ন উঠেছিল। কিন্তু পরিচালক ঋষভ শেঠি সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই সিনেমায় শিবের চরিত্রটি বলিউডের কোনও অভিনেতার পক্ষে করা সম্ভব নয়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের সঙ্গে “কাঁতারা” ছবির অভিনেতা-পরিচালক ঋষভ শেঠীর কথোপকথন হয়। সেখানে সঞ্চালক সিদ্ধার্থ পরিচালককে প্রশ্ন করেছিলেন, “যদি “কাঁতারা” ছবিটি হিন্দিতে পুনর্নির্মাণ করা হয় তবে ঋষভের অভিনীত শিবের চরিত্রে আপনি কোন অভিনেতাকে দেখতে চান”? সিদ্ধার্থের এই প্রশ্নের উত্তরের ঋষভ জানান, চরিত্রটিকে আবার ওইভাবে ফুটিয়ে তোলা কোনও অভিনেতার পক্ষেই সম্ভব নয়।

ঋষভ বলেন “আমি জানি না। আমি শিবের চরিত্রে কাউকে ভাবতে পারি না। কারণ আমি জানি না আমি কীভাবে অন্য অভিনেতাকে চরিত্রটি ব্যাখ্যা করব। আমি নিজে মানসিকভাবে দাইভা কোলা সিকোয়েন্সের সঙ্গে সংযুক্ত। আমি নিজেও এটি কীভাবে করেছি তা ব্যাখ্যা করে বোঝাতে পারব না আমি ছোটবেলা থেকেই এই সব দেখেছি”। পাশপাশি তাঁর কথার যেন ভুল ব্যাখ্যা না হয় সেই অনুরোধও জানিয়েছেন ঋষভ। তিনি জানিয়েছেন বলিউডের অভিনেতাদের তিনি অবজ্ঞা করতে চান না। বলিউডে অনেক প্রতিভাবান অভিনেতা রয়েছেন। কিন্তু “কাঁতারা” ছবিতে শিবের চরিত্রে অন্য কার অভিনয় করার কথা তিনি কল্পনাও করতে পারেননি। “এখানে অনেক ভাল অভিনেতা আছেন, কিন্তু শিবের এই চরিত্রটিতে অন্য কেউ অভিনয় করবে এটা আমি কল্পনাও করতে পারি না”।

আরও পড়ুনঃ “কাঁতারা ছবিটি ভারতীয় সিনেমার মাস্টারপিস”: রজনীকান্ত

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের