আগামিকাল মুক্তি পাচ্ছে হিন্দি-বাংলা-ইংরেজি মিলিয়ে মোট ৬ টি সিনেমা

তার মধ্যে তিনটি হিন্দি, একটি বাংলা এবং দুটি ইংরেজী সিনেমা। সুতরাং দেরি না করে জেনে নিন, কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে আগামিকাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র তিনদিন বাকি চলতি সপ্তাহ শেষ হতে। আর সপ্তাহের শেষটা শুরু হয় মোটামুটি শুক্রবার থেকেই। কারণ শুক্রবার ভারতবর্ষের যে কোনো ভাষার ছবির মুক্তির দিন। সে হিন্দি হোক কি বাংলা বা অন্য কোনো ভাষা। তাই সিনেমা প্রেমিরা বরাবরই শুক্রবারের আশায় থাকে। কারণ শনি এবং রবি দুই দিনই ছুটির দিন তাই শুক্রবার কাজের জন্যে সিনেমাহলে না যেতে পারলেও রবিবার বা শনিবার দিনটা কেউ মোটামুটি মিস করেন না। করোনা মরসুমে ওটিটি প্লাটফর্মগুলির উপর ভরসা রাখলেও বর্তমানে সিনেমাহলেও জমছে ভিড়।

যতই বাড়িতে বসে মোবাইলের সাহায্যে সিনেমা দেখা যাক না কেন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। যাই হোক আর সময় নষ্ট না করে জানিয়ে দিই, আগামিকাল অর্থাৎ ৪ নভেম্বর হল শুক্রবার। হিন্দি-বাংলা মিলিয়ে একই দিনে মুক্তি পাচ্ছে মোট ছ ছটি ছবি। তার মধ্যে তিনটি হিন্দি, একটি বাংলা এবং দুটি ইংরেজী সিনেমা। সুতরাং দেরি না করে জেনে নিন, কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে আগামিকাল। যার জন্যে হয়তো আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এতদিন!

 

মিলি (MILI)

পরিচালকঃ মাথুকুট্টি জেভিয়ার

কাস্ট: জাহ্নবী কাপুর কাপুর, সানি কৌশল, মনোজ পাহওয়া, সঞ্জয় সুরি

মিলি মাথুকুট্টির মালায়ালাম সিনেমা হেলেনের রিমেক। এই ছবিটি মুলত আবর্তিত হয়েছে ২৪ বছর বয়সী বিএসসি গ্র্যাজুয়েট মিলি (জাহ্নবী কাপুর) কে নিয়ে, যে একটি ফ্রিজারে আটকা পড়ে। কোনটি কীভাবে ফ্রিজার থেকে নিজেকে উদ্ধার করবেন সেটাই এই চলচ্চিত্রের মূল বিষয়।

ফোন ভূত (PHONE BHOOT)

পরিচালকঃ গুরমিত সিং

কাস্ট: ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টর, জ্যাকি শ্রফ

এই হরর কমেডিটি মুলত দুই বন্ধুর (সিদ্ধান্ত এবং ইশান) গল্প। যাঁরা জীবিকা অর্জনের জন্য ভূত হওয়ার ভান করে। কিন্তু তাদের মিথ্যা শীঘ্রই সত্য হয়ে যায় যখন একটি মেয়ে (ক্যাটরিনা)সুন্দরী ভূতের বেশে তাঁদের সামনে আসে, কিন্তু অন্য কাউকে দেখা দেন না তিনি।

ডাবল এক্সএল (DOUBLE XL)

পরিচালকঃ সাতরাম রামানি

অভিনয়: হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা, জহির ইকবাল, মাহাত রাঘবেন্দ্র

উচ্চাকাঙ্খী ক্রীড়া উপস্থাপক রাজশ্রী ত্রিবেদী (হুমা) এবং ফ্যাশন ডিজাইনার সায়রা খান্না (সোনাক্ষী) তাঁরা নিজের ওভার ওজনের জন্যে সব জায়গায় প্রত্যাখ্যাত হন। এরপর তাঁরা একে অপরকে সাফল্য খুঁজে পেতে সাহায্য করার জন্য দলবদ্ধ হয়। তাঁরা তাঁদের এই যাত্রার মাধ্যমে, গোটা বিশ্বকে একটি পাঠ শেখানোর জন্যে উদ্যত হন। ডাবল এক্সএলে একটি বিশেষ দৃশ্যে ভারতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ানকে দেখা গিয়েছে। আর এই ছবিটির জন্যে সোনাক্ষী সিনহা ১৫ ওজন বাড়াতে হয়েছে।

লাইল.লাইল.ক্রোকোডাইল (Lyle, Lyle, Crocodile)

পরিচালকঃ উইল স্পেক

কাস্ট: শন মেন্ডেস, জাভিয়ের বারডেম, কনস্ট্যান্স উ, উইনস্লো ফেগলি, স্কুট ম্যাকনাইরি, ব্রেট গেলম্যান

বার্নার্ড ওয়াবের, লাইল-লাইল ক্রোকোডাইলের সর্বাধিক বিক্রিত বই সিরিজের একটি রূপান্তর হল এই লাইভ-অ্যাকশন মিউজিক্যাল কমেডি ছবিটি। যখন নায়কের পরিবার নিউ ইয়র্ক সিটিতে চলে যায়, তখন তাঁদের ছোট ছেলে জোশ (উইনস্লো ফেগলি) তাঁদের নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। সবকিছু বদলে যায় যখন সে তাঁর নতুন বাড়ির ছাদে লাইল—একটি গান গাওয়া কুমির (শন মেন্ডেস)-কে আবিষ্কার করে। এই নিয়েই গল্প।

মিসেস হ্যারিস গোজ টু প্যারিস (Mrs Harris Goes To Paris)

পরিচালকঃ অ্যান্থনি ফ্যাবিয়ান

কাস্ট: লেসলি ম্যানভিল, লুকাস ব্রাভো, জেসন আইজ্যাকস, রোজ উইলিয়ামস

1950-এর দশকের লন্ডনে সেট করা, এই ঐতিহাসিক কমেডি ছবিটি একজন বিধবা মহিলার গল্প নিয়ে তৈরি, যিনি একটি ক্যুচার ডিওর পোশাকের প্রেমে পাগল হয়ে পড়েন। এরপর সে তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তহবিল সংগ্রহ করে এবং কঠোর পরিশ্রম করে, এবং এরপর সে প্যারিসে একটি দুঃসাহসিক কাজ শুরু করে যা কেবল তার নিজের দৃষ্টিভঙ্গিই নয়, হাউস অফ ডিওরের ভবিষ্যতকেও পরিবর্তন করে দেয়৷

সন্ন্যাসী দেশনায়ক (Sannyasi Deshonayok )

পরিচালনাঃ অম্লান কুসুম ঘোষ

অভিনয়: ভিক্টর ব্যানার্জি, শাশ্বতা চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি

একটি ছাত্রদের দল গুমনামি বাবার তত্ত্বের উপর একটি ডকুমেন্ট্রি তৈরি করার সিদ্ধান্ত নেয়। এমনকি এই বাবার পেছনে সত্য খোঁজার চেষ্টা করে। তাঁদের ধারণা নেতাজি সুভাষ চন্দ্র বসু নাকি তাঁর বাকি জীবন একজন সাধুর ছদ্মবেশে কাটিয়েছিলেন। এই নিয়েই গল্প।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! মেমব্রেনাস নেফ্রোপ্যাথি রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের