‘বাবার পদবী আমি কখনও গ্রহণ করার প্রয়োজন মনে করি নি’: তব্বু

আমি সত্যিই বাবার পদবী কখনই ব্যবহার করিনি, আমি কখনই ভাবিনি যে আমার বাবার উপাধি ব্যবহার করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সর্বদা তাবাসসুম ফাতিমা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাবার পদবী আমি কখনো গ্রহণ করার প্রয়োজন মনে করি নি’, জানালেন অভিনেত্রী তব্বু। আজ বলিউডের স্বনামধন্য অভিনেত্রী তব্বু (TABU)র জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা রাখলেন তিনি। ১৯৮২ সালে বলিউডে তাঁর আত্মপ্রকাশ, যদিও প্রথম ছবিতে তিনি খ্যাতি অর্জন না করতে পারলেও তাঁর পরবর্তী ছবি ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম নওজওয়ান’-এ কৃতিত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে নিজেকে বরাবরের মতো বলিউডে প্রতিষ্ঠিত করেন। বয়স ৫০-এর ওপরে হলেও তাঁর গ্ল্যামার কোনো অংশে কম নেই।

তবে বর্তমান প্রজন্মের অন্যতম সম্মানিত মহিলা অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে কম ঝক্কি পোহাতে হয় নি তাঁর। তবে তাঁর অভিনয় শুধু বলিউডেই আটকে নেই, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত সকল ছবিই মোটামুটি সফল। বক্স অফিসে সাফল্য থেকে শুরু করে ন্যাশনাল অ্যাওয়ার্ড সবটাই অর্জন করেছেন তিনি। কিন্তু জেনে অবাক হবেন যে, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত স্বতন্ত্র।

একবার সিমি গারেওয়ালের শো রেন্ডেজভাস-এ এসেছিলেন তিনি, তখনই সিমির সঙ্গে কথা বলতে গিয়ে, তব্বু তাঁর শৈশব সম্পর্কে মুখ খুলেছিলেন। তাঁর কথায়, এই বলে তিনি হায়দ্রাবাদে মায়ের দাদা-দাদির কাছে বড় হয়েছেন। “আমার একটি দুর্দান্ত শৈশব ছিল, আমরা সারা জবন হায়দ্রাবাদে বাস করেছি, আমি বেঁচে ছিলাম। আমার বাবা-মায়ের ডিভোর্সের পর আমি দাদা-দাদির সঙ্গে ছিলাম। আমার মা একজন শিক্ষিকা ছিলেন এবং তাই আমি দাদির সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছি। আমি খুব ভীতু ছিলাম।” একই সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর বাবার সঙ্গে সম্পর্ক না থাকার কথাও বলেছিলেন। মাত্র তিন বছর বয়সে তাঁর বাবা-মার বিচ্ছেদ হয়ে যায়। বাবা অন্য কাউকে বিয়ে করেছেন, বাবার সেই ঘরে দুটি কন্যা রয়েছে। বাবার উপাধি তিনি কখনো ব্যবহার করেন নি।

সে সম্পর্কে অভিনেত্রী বলেন, “আমি সত্যিই বাবার পদবী কখনই ব্যবহার করিনি, আমি কখনই ভাবিনি যে আমার বাবার উপাধি ব্যবহার করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সর্বদা তাবাসসুম ফাতিমা ছিল। স্কুলে ফাতেমা আমার নাম ছিল। কিন্তু সেই নাম নিয়ে আমার কোনো স্মৃতি নেই। আমার বোন আমার সঙ্গে দেখা করতে চাইতো, কিন্তু আমি তার সাথে দেখা করতে চাইনি। আমি তার সম্পর্কে কৌতূহলী নই, আমি যেভাবে আছি, আমি যেভাবে বড় হয়েছি আমি খুশি। আমি আমার নিজের জীবনে খুব স্থির।” তব্বু এখনো অবিবাহিত। তবে, অভিনেতা নাগার্জুন আক্কিনেনির সঙ্গে তাঁর সম্পর্ক বহু বছর ধরে গুঞ্জনে ছিল। তবে কেউ আজ পর্যন্ত মুখ খোলেন নি। আজ পর্যন্ত তাঁরা খুব ঘনিষ্ঠ বন্ধু।

আরও পড়ুনঃ বলিউডে অভিষেক করতেই তব্বুকে দেখে ভয়ে সিঁটিয়ে গেলেন ঢালিউড ডিভা বাঁধন

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান