টি টোয়েন্টি বিশ্বকাপের যে পাঁচ রেকর্ড আজও অক্ষত

২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েকদিন বাদেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ। এবার কোন দেশ চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।  পাল্লা ভারী ভারতের দিকে। টি-টোয়েন্টি শুরুর আগে ভারতের প্রাক্তন অলরাউন্ডার কপিল দেবের ভবিষ্যদ্বাণী ছিল, ভারত সেমিফাইনালের অনেক আগেই ছিটকে যাবে। সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন ভারতের একাধিক প্রাক্তনী। তাদের সেই ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলতে চলেছে। কে চ্যাম্পিয়ন হবে তার জন্য আপাতত ফাইনাল ম্যাচ শুরু ও শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে একবার দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত পাঁচটি রেকর্ড (এই কপি লেখা পর্যন্ত) অক্ষত রয়েছে। একঝলকে তাকিয়ে দেখা যাক অক্ষত সেই পাঁচটি রেকর্ডের দিকে।টি-টোয়েন্টি শুরু হয়েছিল ২০০৭ সালে। ভারত সেবার চ্যাম্পিয়ন হয়েছিল।

১) দলগত সর্বোচ্চ রান

টি-টোয়েন্টি শুরু হয় ২০০৭ সালে। অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং কেনিয়া। শ্রীলঙ্কা তুলেছিল ২৬০ রান। এখনও পর্যন্ত সেটাই কোনও দলের সর্বোচ্চ রান। ২৬০ রানের মধ্যে সনৎ জয়সূর্য করেন ৮৮ রান (৪৪ বল)।এর মধ্যে ১১টি বাউন্ডারি, চারটি ওভার বাউন্ডারি। অন্যদিকে, মাহালে জয়বর্ধনে ২৭ বলে করেন ৬৫ রান।

২) বড় রানের ব্যবধানে জয়-পরাজয়

অক্ষত রয়েছে বড় রানের ব্যবধানে কোনও দলের জয়। ২০০৭ সালে ওই ম্যাচেই কেনিয়াকে বড় রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২৬০ রানে। পরে খেলতে নেমে কেনিয়ার ইনিংস মাত্র ৮৮ রানে শেষ হয়ে যায়। কেনিয়া পরাজিত হয় ১৭২ রানে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন ২১।

৩) দ্রুত ৫০

দ্রুত ৫০ রান তোলার রেকর্ডটিও আজও অক্ষত রয়েছে। এই রেকর্ড অবশ্য ভারতের দখলে। দ্রুত ৫০ রান তুলে সংবাদের শিরোনামে উঠে আসেন যুবরাজ সিং। খেলা ডারবানে। ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রডকে বেধরক ঠেঙান যুবরাজ। ছয় বলে পরপর ছয়। ১৬ বলে তোলেন ৫৮ রান। স্ট্রাইকিং রেট ৩৬২.৫০

৪)পঞ্চম উইকেটে পার্টনারশিপ

অক্ষত রয়েছে পঞ্চম উইকেটে পার্টনারশিপের রেকর্ডটিও। সেটাও ২০০৭ সালের ঘটনা। এই রেকর্ড পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৬৫। ৬.৪ ওভারে ৪৬ রানের মধ্যে পাকিস্তান হারিয়ে ফেলে চার উইকেট। এমন সময় হাল ধরেন মিসবাহ-উল-হক। ৪২ বলে করেন ৬৬ রান। যোগ্য সঙ্গত দেন মালিক। ৩৮ বলে ৫২।

৫) অতিরিক্ত রানের বন্যা

কিছু রেকর্ড কোনও যেমন দল এবং ব্যক্তিকে লার্জার দ্যান লাইফ করে তোলে, কিছু রেকর্ড দলকে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এমনই এক অস্বস্তিকর ঘটনা তাড়া করছে ক্যারিবিয়ানদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে তারা দিয়েছিল ২৮টি অতিরিক্ত রান।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক