EC: নির্বাচন স্বচ্ছ করতে প্রার্থীদের ‘হাত খরচ’ হ্রাসের প্রস্তাব কমিশনের

১০ হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকার প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটে স্বচ্ছতা আনার লক্ষ্যে প্রার্থী পিছু ‘হাত খরচ’ (প্রচার খরচ) আর হ্রাস করার সিদ্ধান্ত নিল কমিশন। কমিশন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। সরকারের কাছে কমিশনের প্রস্তাব,  প্রচার খরচ যা এতোদিন পর্যন্ত ১০ হাজার টাকা ছিল, সেটা কমিয়ে এক ধাক্কায় দুই হাজার টাকা করতে চাইছে। কমিশন তাদের প্রস্তাব কেন্দ্রকে পাঠিয়ে দিয়েছে। হাত খরচ হ্রাসের পাশাপাশি কমিশনের প্রস্তাব, শুধুমাত্র ভোটের জন্য প্রার্থীকে খুলতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত খরচ-খরচার লেনদেন হবে। বর্তমান নিয়ম অনুসারে, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীকে নির্বাচন কমিশনের দফতরে জমা দিতে হয় খরচ-খরচার হিসেব। ভোটের জন্য অ্যাকাউন্ট খোলা হলে সেখানে প্রতিদিনের লেনদেনের হিসেব জমা হবে। তবে ওই অ্যাকাউন্টে লেনদেন শুরু করা যাবে মনোনয়নপত্র দাখিল হওয়ার পর থেকে। লেনদেন বন্ধ করে দিতে হবে ভোটের ফল ঘোষণার দিন। পরবর্তীকালে ওই অ্যাকাউন্টের মাধ্যমে প্রার্থী আর কোনওভাবেই কোনও লেনদেন করতে পারবে না। কমিশনের এক গুচ্ছ প্রস্তাবে কেন্দ্র সাড়া দেয় কি না, সেটাই দেখার। 

সামনেই কয়েকটি রাজ্য নির্বাচন। সেই সব রাজ্যের দিকে কড়া নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে প্রার্থীদের খরচের দিকে তাদের বিশেষ নজর থাকবে। খরচের ওপর নজর রাখার জন্য কমিশন ফ্লাইং স্কোয়াড তৈরি করেছে। নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে সমাজবিরোধীদের ওপরেও। 

আরও পড়ুন নির্বাচন কমিশনের রোষে গুজরাতের মুখ্যসচিব, ডিজি

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?