কখনও খেয়েছেন সুজির তৈরি দুধপুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল (Winter) মানেই খাদ্য তালিকায় জায়গা করে নেয় নলেন গুড়ের তৈরি বিভিন্ন রকম মিষ্টি, পায়েস, পিঠে, পুলি। বিভিন্ন জায়গায় পিঠেপুলি (Pithepuli) উৎসবের আয়োজনও করা হয়। এছাড়াও কম বেশি সব বাড়িতেই বানানো হয় বিভিন্ন রকম পিঠেপুলি। পাটিসাপ্টা, পুলি পিঠে, ভাজা পিঠে সহ আরও বিভিন্ন রকম পিঠের স্বাদে সারা শীতকাল মেতে থাকেন বাঙালি। আর এই সব হরেকরকম পিঠের মধ্যে তালিকায় প্রথমেই থাকে দুধপুলি। চালের গুঁড়ো আর নারকেলের পুর দিয়ে তৈরি এই পিঠে দুধে সেদ্ধ করে তৈরি হয় দুধ পুলি। কিন্তু কখনও কি খেয়ে দেখেছেন সুজির তৈরি দুধপুলি (Dudhpuli)? আজ আপনাদের জন্য রইল নতুন রকম এই পিঠের রেসিপি।  

উপকরণ:

গাওয়া ঘি দুই টেবিল চামচ

সুজি এক কাপ

জল এক কাপ

ছোট এলাচ গুঁড়ো হাফ চা চামচ

চিনি গুঁড়ো হাফ কাপ

সন্দেশ পুরের জন্য

দুধ ১ লিটার

প্রণালী:

প্রথমে ননস্টিক কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে সুজিটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অল্প করে দুধ আর জল দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষন নাড়ার পর এর মধ্যে চিনির গুঁড়ো মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে একটা মণ্ড তৈরি করে নিন। এবার মণ্ডটা একটু ঠান্ডা করে নিতে হবে। সুজির মণ্ডটা ঠাণ্ডা হয়ে এলে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে ময়দার মতো মেখে নিতে হবে। এরপর তা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে ভিতরে সন্দেশের পুর দিয়ে পুলি পিঠের আকারে গড়ে নিন। এবার অন্য একটা কড়াইতে আধ লিটার দুধ, ও পরিমাণ মতো চিনি দিয়ে হালকা আঁচে ফুটতে দিতে হবে। দুধ কিছুটা ফুটে গেলে পুর ভরা পুলিগুলো ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে দিন। পুলি গুলো দুধে কিছুক্ষন ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে সুজির দুধপুলি।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২