সাধ্যের মধ্যে বানিয়ে ফেলুন সুস্বাদু আলুর মুইঠা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুইঠা বললেই সবার আগে মনে আসে চিতল মাছের মুইঠার (Chitol macher muitha) কথা। খাবারটি ওপার বাঙলার খাবার হলেও এপার বাঙলার মানুষরাও তাঁকে সাদরে গ্রহন করে নিয়েছে। অতীত কালে মা ঠাকুমারা হাতের মুঠোর মধ্যে চেপে চেপে চপের আকারে এটি গড়ে তোলা হত বলেই এর নাম হয় মুইঠা। এবং হয়ে ওঠে বাঙালির অন্যতম পছন্দের একটি পদ। সেই সময় চিতল মাছের দাম কম থাকলেও বর্তমান দিনে এই মাছের দাম সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। কিন্তু তবুও মাঝে মাঝে মন চায় সুস্বাদু এই পদ চেকে দেখার। তাই এবার সাধ্যের মধ্যে বানিয়ে নিন সুস্বাদু আলুর মুইঠা (Aloor muitha)।

উপকরণ:

১. আলু

২. জিরে গুঁড়ো ১/৪ চামচ

৩. ধনে গুঁড়ো ১/৪ চামচ

৪. লঙ্কাগুঁড়ো ১/৪ চামচ

৫. হলুদ গুঁড়ো

৬. গরম মশলা গুঁড়ো

৭. নুন

৮. বেসন

৯. পেঁয়াজ কুঁচি ১টা

১০. রসুন কুঁচি ৭-৮ কোয়া

১১. আদা টুকরো ১টা

১২. টমেটো

১৩. সরষের তেল

প্রণালী:

প্রথমে আলু সিদ্ধ করে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এর মধ্যে এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, পরিমাণমতো নুন ও অল্প পরিমাণ বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে একটি ডো তৈরি করে নিন। এরপর হাতে অল্প একটু তেল মেখে নিয়ে তৈরি করা আলুর ডোটি থেকে ছোটো ছোটো মুইঠার আকারে বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে মুইঠাগুলিকে ভালোভাবে উল্টেপাল্টে ভেজে তুলে নিন। এরপর মিক্সিতে পেঁয়াজ কুঁচি, আদার টুকরো রসুন ও টমেটো কুঁচি দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। এরপর কড়াইতে আবার তেল গরম করে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজ রসুন টমেটোর মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ২ মিনিট মশলা ভালো করে নেড়ে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো, স্বাদমতো লঙ্কাগুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিন। গ্রেভি ফুটে গেলে এর মধ্যে কাঁচালঙ্কা ও আগে থেকে ভেজে রাখা আলুর মুইঠাগুলি দিয়ে দিন। ৫ মিনিট ভালো করে রান্না করে নামিয়ে নিতে হবে। এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। তৈরি হয়ে যাবে আলুর মুইঠা।

কালীপুজোর বিসর্জনে গিয়েই বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য নবদ্বীপের বেসরকারি নার্সিং হোমে

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের