লস্কর জঙ্গির প্রাণদণ্ডের নির্দেশ খারিজ করলেন বিচারপতি

বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী শুনানি থেকে কোনও আইনজীবীর সাহায্য নিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লস্কর জঙ্গির প্রাণদণ্ডের নির্দেশ খারিজ করলেন কলকাতা হাইকোর্টের (HC)  বিচারপতি। নির্দেশ, অভিযুক্তের ১০ বছরের জেল এবং সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানার। শুধু তাই নয়, অভিযুক্তের প্রাণদণ্ডের নির্দেশ খারিজ করার পাশাপাশি তার ২ পাক  সঙ্গীকে দেশে ফেরৎ পাঠানোর নির্দেশও দেয় আদালত।

উল্লেখ্য, গত ২০১৮ সালে বনগাঁ আদালতের নির্দেশ ছিল, আব্দুল নাইমের প্রাণদণ্ডের। গত ২০০৭ সালে বাংলাদেশের বর্ডার এরিয়া থেকে সীমান্ত পেরানোর অভিযোগ ছিল নাইম এবং তার দু’ই সঙ্গী মহম্মদ ইউনিস ও শেখ বিল্লাল সহ আরও একজনের বিরুদ্ধে। ওই তিনজনকেই পাকড়াও করা হয়। পুলিশের দাবি, নাইমের ফ্ল্যাট থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় বাজেয়াপ্ত করা হয়েছে ভুয়ো লাইসেন্স এবং ভুয়ো পরিচয়পত্র। এরপরে মামলা যায় সিআইডির হাতে। রাজ্যের তদন্তকারী সংস্থার দাবি, ধৃত ৩ জনেই লস্কর-ই- তৈবা’র সদস্য।

আরও পড়ুন: ইংরেজিতে নিজের সওয়াল নিজেই করে লস্কর জঙ্গি, চাঞ্চল্য হাইকোর্টে

নাইমের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা চলছিল। তার বিরুদ্ধে বনগাঁ সংশোধনাগার থেকে পালানোর অভিযোগও ছিল। উল্লেখ্য, পালানোর পরে নাইম ধরা পড়েছিল দিল্লিতে। তখন থেকে তার ঠাই হয়েছিল তিহার জেলে। তারপরে চলতি বছরের মে মাসে অভিযুক্ত বনগাঁ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (HIGH COURT) দ্বারস্থ হয়। শুনানির জন্য তিহার থেকে তাকে কড়া নিরাপত্তায় আনা হয়েছিল কলকাতা হাইকোর্টে। শুনানি চলাকালীন সে ছিল কলকাতাতেই। তার দাবি ছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। উল্লেখ্য, এর আগে গত ৩ মে ঝরঝরে ইংরেজিতে আদালতের ২৮ নম্বর এজলাসে বিচারপতি জয়মাল্য বাগচীর কাছে নিজেই নিজের জন্য সওয়াল করেছিল নাইম। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী শুনানি থেকে কোনও আইনজীবীর সাহায্য নিতে।

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র