শ্বশুরবাড়ির বিরোধিতায় স্বামীকে শেষ দেখা দেখতে পারেননি জিনাত আমন

আমি তাঁর মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না। আমি তাঁর বেঁচে থাকার জন্য অনেক কঠিন লড়াই করেছি। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম সে কিডনি প্রতিস্থাপন করতে পারবে, আমি বিশ্বাস করেছিলাম সে বাঁচবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭০-৮০ দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং ফ্যাশনিস্তা ডিভা ছিলেন জিনাত আমন। রূপে তিনি লক্ষী না হলেও সেই সময়ে বলিউডের স্টাইলিস্ট সেনসেশনের তালিকায় প্রথমেই নাম ছিল তাঁর। সেই যুগে যখন নারীদের অতটাও স্বাধীনতা ছিল না, পোশাক আটকে ছিল শাড়িতেই, সেই সময়ে সমাজের বাধাধরা ট্যাবু ভেঙে ক্যামেরার সামনে বিকিনিতে নিজেকে সামিল করেছিলেন জিনাত। দুর্দান্ত অভিনেত্রীর পাশাপাশি বলিউডের একজন নেতৃস্থানীয় সফল অভিনেত্রী হিসেবে এখনও নিজেকে জাহির করতে সক্ষম জিনাত। প্রায়শই তিনি তাঁর চেহারা এবং আচরণের জন্য খবরে থাকেন। হরে রামা হরে কৃষ্ণ, সত্যম শিবম সুন্দরম এবং দ্য গ্রেট গ্যাম্বলারের মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে তাঁর উপস্থিতি এখনও তাজা। তাঁকে হিন্দি সিনেমার ‘অরিজিনাল গ্ল্যাম ডিভা’ বলা হয়।

তবে অভিনয়ের পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনেও সমান চর্চিত হন। অভিনেতা মাজহার খানের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে কম চর্চা হয় নি। কারণ মাজহার জিনাতের তুলনায় কম সফল ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ১৯৮৫ সালে তাঁদের বিয়ে হয়েছিল, যা মানুষকে রীতিমতো অবাক করে দিয়েছিল। যদিও দু’জন খুব বেশিদিন দাম্পত্য জীবন কাটাতে পারেন নি। তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের দুটি ছেলে রয়েছে। সোমি গারেওয়ালের সঙ্গে একটি সাক্ষাৎকারে জিনাত তাঁর বিয়ে সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশমন্তব্ করেছিলেন। সঙ্গে জানিয়েছিলেন যে, তিনি বাধ্য হয়ে মিজহারকে বিবাহ করেছিলেন। তাঁর কথায়, “সেই সময়ে, আমি মাতৃত্বের জন্যেও প্রস্তুত ছিলাম। আমার বিয়ে করার একমাত্র প্রধান কারণ ছিল, আমি সত্যিকার অর্থে একটি পরিবার চেয়েছিলাম৷”

১৯৯৮ সালে মাজহারের মৃত্যু এবং তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গেও তিনি মুখ খুলেছিলেন। তিনি অভিযোগ করেন যে, মাজহারের মৃত্যু হত না, কিন্তু তিনি ওষুধে আসক্ত হয়ে পড়েছিলেন। কিডনির অসুখে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু স্বামীর মৃত্যুর আগে তাঁদের বিচ্ছেদ হয়ে গেলেও, স্বামীর শেষকৃত্যে তিনি অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। “আমি তাঁর মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না। আমি তাঁর বেঁচে থাকার জন্য অনেক কঠিন লড়াই করেছি। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম সে কিডনি প্রতিস্থাপন করতে পারবে, আমি বিশ্বাস করেছিলাম সে বাঁচবে।” জিনাত আরও বলেন, “সবচেয়ে খারাপ আঘাত ছিল আমার স্বামীর মৃত্যুর সময় আমাকে শেষ শ্রদ্ধা জানাতে দেওয়া হয় নি। আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাই মাজহারের পরিবার, তাঁর মা এবং তাঁর বোন তাঁকে ছেড়ে যাওয়ার জন্য আমাকে শাস্তি দিয়েছিল। মাজহার আমার প্রাক্তন হলেও আমি তাঁর সঙ্গে বহু বছর সংসার করেছি। তিনি আমার সন্তানদের পিতা ছিলেন এবং আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি পারব কিনা… আমাকে বলা হয়েছিল, ‘না, আপনি আসতে পারবেন না। আপনি আপনার শেষ শ্রদ্ধা জানাতে আসবেন না। যেটি অনেক রাগ, তিক্ততা এবং ঘৃণ্য ছিল।”

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২