“অভিনয় জীবন শুরুর ক্ষেত্রে বাবার নামটা খুব বড় চাপ হলেও সেটাই অনুপ্রেরনা” বাবিল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সুহানা খান, জাহ্নবী কাপুরের পর এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন আরও এক স্টার কিড বাবিল খান। প্রয়াত কিংবদন্তী অভিনেতা ইরফান খানের (Irfan Khan) ছেলে বাবিল খান। কোয়ালা ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন বাবিল। সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়ালা ছবির ট্রেলার। মুক্তির পরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বাবিল অভিনীত ছবির ট্রেলার। ছবিতে একজন তরুণ প্লেব্যাক গায়কের জীবনের জটিল গল্প দেখানো হয়েছে। ছবিতে জগনের চরিত্রে অভিনয় করেছেন বাবিল খান (Babil Khan)। এই চরিত্রের হাত ধরেই গল্পে এসেছে নতুন ট্যুইস্ট।

ট্রেলারের শুরুতে দেখা গিয়েছে স্পটলাইটে রয়েছেন কোয়ালা। এবং একটি কণ্ঠস্বর তাঁকে প্রশ্ন করছেন যে তিনি গান ভালোবাসেন কিনা? এবং এই প্রশ্নের উত্তরে কোয়ালা জানিয়েছেন যে তিনি গান ভালোবাসেন না। এরপরই দেখানো হয় ৪০এর দশকের কলকাতার দৃশ্য। সেইসময় কোয়ালা একজন গায়িকা ছিলেন। প্রতিভাবান শিল্পীকে তাঁর ভক্তরা খুবই পছন্দ করতেন। কিন্তু কোয়ালার গান গাওয়ার ক্ষেত্রে তাঁর মায়ের অনুমতি ছিল না। এরপর জগনের আবির্ভাব ঘটে এবং তাঁর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই ক্রমশ নিজের গান গাওয়ার ক্ষমতা হারাতে থাকেন কোয়ালা।

ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ইরফান পুত্র বাবিল জানান অভিনয় কেরিয়ার শুরু করার এবং বাবার নামে পরিচয় পাওয়ার চিন্তায় প্রথমে তিনি ভয় পেলেও, পরে তিনি তার ভয়কে জয় করে ভালো অভিনয় করতে পেরেছেন। তিনি বলেন, “আমরা মনে করি যে আমরা আমাদের নিজেদের জীবন নিয়ন্ত্রণে করতে সক্ষম। কিন্তু আসলে তা নয়। জীবন আমাদের যেই পরিস্থিতিতে ফেলবে আমাদের সেই পরিস্থিতি থেকেই উন্নতি করতে হবে। আমি সবকিছু অন্বেষণ করতে চাই, আমি সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে চাই এবং সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই”। এখানেই না থেমে বাবিল বলেন, “অনেক চাপ আছে। দুই বছর আগে, যখন আমরা শুটিং করছিলাম, সেই সময়েও চাপ ছিল। এটা আমাকে প্রভাবিত করত, আমি এতে ভয় পেতাম। কিন্তু এখন এটাই আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে”। 

ছবিটির প্রসঙ্গে নির্মাতারা জানিয়েছেন ১৯৪০এর সময়ের কলকাতায় কোয়ালা নামে একজন তরুণ গায়ক এবং তার মায়ের মধ্যেকার জটিল সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে এই ছবিতে৷ ছবিতে কোয়ালার চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিম্রি এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবিটি প্রযোজনা করেছেন কর্নেশ শর্মা এবং ছবিটি পরিচালনা করেছেন অন্বিতা দত্ত। ছবির গল্পও তারই লেখা। এই ছবিতে স্বস্তিকা মুখার্জি ছাড়াও ও ভিনয় করচেহ্ন অমিত সিয়াল, অভিষেক ব্যানার্জির মত অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি আগামী ১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেতে চলেছে ।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান