ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, তদন্তে নেমেছে পুলিশ

মহিলাকে একা পেয়ে ওই মদ্যপ বিজেপি কর্মী তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে বারবার কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। এবারে উঠল ধর্ষণের চেষ্টা ও খুন করার চেষ্টার অভিযোগ। ঘাটালের এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক মহিলার ওপরে ঘৃণ্য উদ্দেশ্য নিয়ে চড়াও হয়েছিল বিজেপি কর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযোগ উঠেছে, গত ৪ নভেম্বর একটি মাঠে এক মহিলাকে একা পেয়ে ওই মদ্যপ বিজেপি কর্মী তাঁকে ধর্ষণের চেষ্টা করে। শুধু তাই নয়, গলা টিপে ধরে খুন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন মহিলা।  অভিযুক্তের পেশা তামার কারিগরি ব্যবসা।

অভিযোগ, অভিযুক্তের কাছে কাজ শিখতেন মহিলা। তখন থেকেই বারবার তাঁকে কুপ্রস্তাব দিত অভিযুক্ত। বাধ্য হয়ে সেখান থেকে কাজ ছেড়ে দিয়েছিলেন মহিলা। তবে বিজেপি কর্মী তাঁর পিছু ছাড়েননি। তারপরে গত ৪ নভেম্বর এমন ঘৃণ্য কাজ করে অভিযুক্ত। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। দাবি উঠেছে গ্রেফতারের। না হলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সবুজ শিবির। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘাটাল থানা সূত্রে খবর, অভিযুক্তের নামে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির