প্রকাশ্য রাস্তায় প্রেমিকার স্বামীকে কোপাল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: ব্যারাকপুরের যুবককে এলোপাথাড়ি কোপানোর ঘটনায় গতকাল রাতেই অভিযুক্ত রবি সিং (২৬) ওরফে বুচুকে গ্রেপ্তার করে টিটাগড় থানার(Titagar Police Station) পুলিশ। সুরজিতের স্ত্রী পারমিতা সিং দাসের সাথে বিয়ের আগে থেকে হামলাকারী বুচু’র অবৈধ সম্পর্ক ছিল । এই অবৈধ সম্পর্কের কথা কিছুদিন আগে তাঁর স্বামী সুরজিৎ জানতে পেরে নিজের স্ত্রী পারমিতাকে মারধর করে এবং পারমিতার ফোন কেড়ে নেয় সুরজিত। এই রাগেই সুরজিতের ওপর আক্রমণ। তদন্তে নেমে প্রাথমিকভাবে এমনটাই জানতে পেরেছে টিটাগড় থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুচু তার প্রেমিকার স্বামীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আক্রমণ করে। তার সারা শরীরে আঘাত করে। এই ঘটনা ঘটানোর পর বুচু পালিয়ে গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতেই বুচুকে গ্রেফতার করতে সক্ষম হয় টিটাগড় থানার পুলিশ।আজ সকালে ধৃত বুচুকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে টিটাগড় থানার পুলিশ। মেডিকেলে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত বুচু সংবাদ মাধ্যমকে জানায়, ওকে ধোকা দেওয়া হয়েছিল। আর সুরজিৎ বলেছিল যা করার করে নিতে ।সেই কারণেই বুচু(Buchu) সুরজিতের ওপর আক্রমণ করে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শহর শহরতলী সহ সর্বত্র অবৈধ(Illegal Relastion) সম্পর্কের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।পরকীয়াকে কেন্দ্র করে প্রতিনিয়ত করছে নানা ধরনের অপরাধমূলক ঘটনা। যা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে এই সম্পর্কের জেরে আক্রমণ করতে বা অপরাধ ঘটাতে পেছাপা হচ্ছে না কেউই। এই ধরনের সম্পর্ক বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে সামাজিক অবক্ষয় বলে মনে করছেন মনস্তত্ত্ববিদরা।

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী