কামদুনি কাণ্ডে ৬ অপরাধীর সাজা মকুবের আবেদন, শুনানি ডিসেম্বরে

কামদুনি (KAMDUNI) গণধর্ষণ কাণ্ডে ৬ অপরাধী সাজা মকুবের আবেদন জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কামদুনি (KAMDUNI) গণধর্ষণ কাণ্ডে ৬ অপরাধী সাজা মকুবের আবেদন জানিয়েছে। আসামীরা আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের (HC)। মামলাটি উঠেছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানি হবে ডিসেম্বরের প্রথম দিকে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৭ জুন কামদুনি গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছিলেন মোট ৯জন। এই মামলায় দু’ই অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছিলেন। মৃত্যু হয়েছিল এক অভিযুক্তের। অপরাধ প্রমাণিত হয়েছিল বাকি ৬ জনের। তাদের নাম- আমিন আলি, ভোলানাথ নস্কর, আনসার আলি মোল্লা, সইফুল আলি মোল্লা, ইমানুল হোক, আমিনুল ইসলাম। এদের মধ্যে সইফুল, আমিন এবং আনসারের ফাঁসির সাজা দেওয়া হয়েছে। বাকি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় দিয়েছিল নগর ও দায়রা আদালত।

আইনজীবীর দাবি, মূল অভিযুক্ত সইফুল। তার প্রাণভিক্ষার আবেদন জানানো হয়েছে। বাকিদের সাজা মকুবের আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, ঘটনার পর পেরিয়েছে দীর্ঘ ৯ বছর। তারপরে ফের সাজা মকুবের আবেদন জানিয়েছে অভিযুক্তরা।

সোমবার আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। আসামিদের আইনজীবী ফিরোজ এডুলজি, ওয়াই জে দস্তুর, সঞ্জীব দাঁ। রাজ্যের আইনজীবী নেগিভ আহমেদ। ছিলেন নির্যাতিতার ভাইয়েরা।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!