শিখে নিন জয়নগরের বিশেষ মোয়া তৈরির রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল মানেই বাঙালির খাদ্য তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন রকমের পিঠে পুলি। সেই সঙ্গে নলেন গুড়ের তৈরি বিভিন্ন রকমের মিষ্টি ও পাটালি তো আছেই। এছাড়াও শীতকাল মানেই বাজারে দেখা মেলে মোয়া। খই এবং নলেন গুড় দিয়ে তৈরী উপরে কিশমিশ দেওয়া এই মিষ্টি ছাড়া বাঙালীর শীতকাল অসম্পূর্ণ। এই সময়ে পাড়ার মোড়ে মোড়ে স্টল করে বসে মোয়া ব্যাবসায়ীরা। এছাড়া বিভিন্ন মিষ্টির দোকানেও পাওয়া যায় এই মোয়া। পাশপাশি দুপুরবেলা হাড়ি মাথায় করে বাড়িতে বাড়িতে মোয়া বিক্রি করতে আসেন ফেরিওয়ালারা। কিন্তু এই সকল মোয়া মধ্যে সব থেকে সুস্বাদু হুগলী জেলার জয়নগরের বহড়ু গ্রামে মোয়া। ভারত সরকারের জিআইএ ট্যাগও পেয়েছে এই মোয়া। কিন্তু কী এমন বিশেষত্ব রয়েছে জয়নগরের এই মোয়াতে যার জন্য সেটি পৃথিবী বিখ্যাত? আসলে জয়নগরের এই মোয়া তৈরি হয় কনকচাঁপা খই থেকে এটাই এই মোয়ার বিশেষত্ব । আজ আপনাদের জন্য রইল এই জয়নগরের মোয়া (Joynogorer Moya)  তৈরির বিশেষ রেসিপি (Special receipie)।

উপকরণঃ

১। কনকচুড় ধানের খই ২০০ গ্রাম

২। নলেন গুড় ২০০ গ্রাম

৩। খোয়া ক্ষীর ১৫০ গ্রাম

৪। কাজু বাদাম কুঁচি

৫। পেস্তা কুঁচি

৬। কিশমিশ

৭। এলাচ গুঁড়ো ১চামচ

৮। চিনি ২৫ গ্রাম

৯। ঘি ২ চামচ

প্রণালীঃ

জয়নগরের স্টাইলে মোয়া তৈরী করার জন্য প্রথমে একটি পাত্রে কম আঁচে নলেন গুড় চিনি ও দেড় কাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। গুড় ফুটে গেলে এবার তা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠাণ্ডা করতে দিন। এবার কনকচুড় ধানের খই রোদে নেড়ে একটু পরিস্কার করে নিতে হবে। এবার গুড় কিছুটা ঠাণ্ডা হয়ে গেলে তার মধ্যে পরিস্কার করে রাখা শুকনো কনকচুড় ধানের খই গুলি মিশিয়ে নিতে হবে। এবার হাফ কাপ গুড় ও এক কাপ জল নিয়ে ভালো করে ফুটিয়ে রস তৈরী করে নিন। এবার এই রস খই মিশ্রিত গুড়ে ঢেলে দিতে হবে। এইভাবে ২ ঘন্টা রেখে দিলে খইটা ভিজে নরম হয়ে যাবে। এবার এর সঙ্গে ঘি, খোয়া ক্ষীর গুঁড়ো, ও এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এবার কাজু বাদাম কুঁচি, পেস্তা কুঁচি ও কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খই ও অনান্য উপকরণ ভালো করে গুড়ের সঙ্গে মিশে যাওয়ার পর উষ্ণ থাকতে থাকতে তা হাত দিয়ে নাড়ুর মত করে পাকিয়ে নিয়ে একটি পাত্রে তুলে রাখুন। তাহলেই বাড়িতেই তৈরী হয়ে যাবে জয়নগরের স্টাইলে বিশেষ মোয়া।   

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২