চোখে জ্যোতি বাড়াতে বানিয়ে ফেলুন কাজরি মাছের টক মিঠা

যখন কড়াই ছেড়ে তেল বেরিয়ে আসবে, তখন মাছগুলোকে ছাড়ুন। কাঁচালঙ্কা দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। খুব কম আঁচে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, মাছে ভাতে বাঙালি। দুপুরে বা রাতে মাছ চাই চাই। তবে বড় বড় মাছের তুলনায় ছোট্ট ছোট্ট মাছ খেতে অনেকেই ভালবাসেন। আবার পুরোনো দিনের মানুষের কাছে ছোট্ট মাছ চোখের জ্যোতি বাড়ায়। তাই অনেকেই বড় মাছের তুলনায় ছোট্ট মাছ খেতে পছন্দ করেন। আজকে জানাবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মাছ কাজরি মাছের টক মিঠা। রইল রেসিপি।

উপকরণ

কাজরি মাছ ( আধ কেজি)
টমেটো পিউরি ( আধ কাপ ) ( ব্লাঞ্চ করে খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে নিন )
পেঁয়াজের রস (৩ চামচ )
আদার রস ( ১ চামচ )
হলুদ ( ১ চা- চামচ )
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ( ইচ্ছে হলে ) ( আধ চা-চামচ )
তেজপাতা
ঘি
সর্ষের তেল
দারচিনি ও এলাচ গুঁড়ো ( আধ চা-চামচ )
চেরা কাঁচালঙ্কা
নুন
চিনি ও গোটা জিরে

প্রণালী

প্যানে তেল গরম করে মাছ ভেজে নিন। ননস্টিকে এই মাছ ভাজলে ভাল হয়। এবারে বাকি তেলে ১ চামচ ঘি দিন। তাতে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিন। এবারে পেঁয়াজের রস, আদার রস মেশান। একেবারে কম আঁচে ৪ থেকে ৫ মিনিট কষান। টমেটো পিউরি দিন। একটা বাটিতে হলুদ, লঙ্কা গুঁড়ো অল্প জলে গুলে কড়াইতে ছাড়ুন। নুন, চিনি দিয়ে ভাল করে নাড়ুন। যখন কড়াই ছেড়ে তেল বেরিয়ে আসবে, তখন মাছগুলোকে ছাড়ুন। কাঁচালঙ্কা দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। খুব কম আঁচে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২