ছেলেকে মাঠে দেখে এক লাফে টিভির সামনে মা

এই প্রথম বিশ্বকাপে খেলছে ছেলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ম্যাচ তখনও শুরু হয়নি। দুই দলের ফুটবলার এবং সমর্থেকরা গাইবেন জাতীয় সঙ্গীত।ক্যামেরা ধীরে ধীরে প্রত্যেক খেলোয়াড়ের দিকে এগিয়ে যাচ্ছে। ঘরে বসে টিভি দেখছিলেন এক মহিলা। যেই না ক্যামেরায় ধরা পড়ল ছেলের মুখ, তখন আর তাকে দেখে কে। বসেছিলেন খাটিয়ায়। খাট থেকে লাফ দিয়েই টিভির সামনে নাচতে শুরু করে। ব্যাপারটা নাচ আর টিভির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি সেই বিরল মুহূর্ত নিজের রেকর্ডিং করেন। পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। অনেকেই সেই ভিডিয়ো দেখে মুগ্ধ। বলছেন, এমন সৌভাগ্য খুব কম মায়েরই হয়।

কানাডার হয়ে বিশ্বকাপে খেলছেন স্যাম আদেকুগবে। এটাই তার প্রথম বিশ্বকাপ। স্বাভাবিক কারণে তার মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। চাপা উত্তেজনা ছিল তাঁর মায়ের মধ্যে। ম্যাচ শুরু হওয়ার আগে কিছু নিয়ম মেনে চলতে হয় দুই দলকে। জাতীয় সঙ্গীত পরিবেশন ছাড়াও দুই দলের খেলোয়াড় সেরে নেন পরিচয় পর্ব। রেফারি, ম্যাচ রেফারির সঙ্গেও তারা পরিচয় করে নেন। আর সেই পরিচয় পর্বে স্যাম আদেকুগবে দেখে উৎসাহে-উত্তেজনায় ফুটতে শুরু করেন তাঁর মা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, টিভির পর্দার সামনে ঘুরে ঘুরে নাচছেন স্যামের মা। মুখে চওড়া হাসি। টিভির পর্দায় দেখা যাচ্ছে তাঁর ছেলেকে। তবে ছেলে কানাডার হয়ে মাঠে নামার সুযোগ পেলেও উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ বেলজিয়ামের কাছে হারতে হয়েছে।  

আরও পড়ুন পাত্রের গায়ে নেইমারের জার্সি, পাত্রী মেসির

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২