বিদ্যুতের খুঁটিতে ঢুঁসো বিমানের, আজব কাণ্ড মার্কিন মুলুকে

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আটকে গেল একটি আস্ত বিমান। যার জেরে গোটা এলাকা নিষ্প্রদীপ হয়ে রইল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যত কাণ্ড মার্কিন মুলুকে! মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আটকে গেল একটি আস্ত বিমান। যার জেরে গোটা এলাকা নিষ্প্রদীপ হয়ে রইল। তবে কোনও প্রাণহানী ঘটেনি।

জানা গিয়েছে,  রবিবার রাতে মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টিতে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি ছোট বিমান। বিমানটি নীচু হয়েই উড়ছিল। দশতলা সমান বাড়ির উচ্চতায় উড়ছিল বিমানটি। তখন প্রবল বৃষ্টি চলছিল। এরপরই সোজা গোত্তা মেরে রথবেরি ডক্টর অ্যান্ড গোশেন আরডিতে একটি বিদ্যুতের খুঁটিতে আটকে যায় বিমানটি। যার জেরে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।ওয়াশিং পোস্ট স্থানীয় প্রশাসনকে উদ্ধৃতি করে জানিয়েছে মন্টগোমারি এলাকায় প্রায় ৯০ হাজার মানুষের বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ায় তাঁরা সকলেই সমস্যায় পড়েন।

এর মধ্যে মন্টগোমারি পুলিশের তরফ থেকে একটি টুইট করা হয়েছে। টুইটে বলা হয়েছে, সাধারণ মানুষ যেন বাড়ির বাইরে না বেরোন। কারণ, যত্রতত্র বিদ্যুতের তার রাস্তায় পড়ে রয়েছে। তাই দুর্ঘটনা ঘটে যেতে পারে। বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান। মেরিল্যান্ডের পুলিশ ঘটনার তদন্ত করছে।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির