টিআরপিতে বাজিমাত গাঁটছড়া-ধুলোকণার, তবে শীর্ষে নেই এই দুইয়ের মধ্যে কেউই

এদিকে টিআরপিতে লালন-ফুলঝুরির পারফরম্যান্স বেশ ভাল। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কে আগে রয়েছে এবং কে পরে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, চলে এসেছে টিআরপি। ধারাবাহিকের ভাগ্য নির্ধারণের দিন। প্রতি সপ্তাহেই পাশা একেবারে বদলে যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে রোজই নিত্য-নতুন চমকের পরিকল্পনায় মত্ত থাকে নির্মাতারা। একসময় টানা শীর্ষস্থান দখল করে রাখলেও বর্তমানে প্রতি সপ্তাহেই টিআরপির সিংহাসন থেকে নাম মুখ পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের। কখনও জি বাংলা এগিয়ে থাকে তো কখনও স্টার জলসা। প্রতি সপ্তাহেই এক একটা ধুন্ধুমার পর্ব চলছে প্রতিযোগীতায়। সফল হওয়ার দৌড়ে কে এগিয়ে থাকবে তা নিয়ে দর্শকরাও রীতিমতো টেনশনে থাকেন।

বুধবারই গুঞ্জন উঠেছিল যে, বন্ধ হতে চলেছে স্টার জলসার ধুলোকণা ধারাবাহিক। নীল-তিয়াসার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়াম নাকি দখল করবে ধুলোকণার জায়গা। সেই নিয়ে দর্শকমহলেও চলছিল প্রতিবাদের ডামাডোল। এদিকে টিআরপিতে লালন-ফুলঝুরির পারফরম্যান্স বেশ ভাল। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপিতে কে আগে রয়েছে এবং কে পরে রয়েছে।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম– জগদ্ধাত্রী (৮.২) (জি বাংলা)

দ্বিতীয়– অনুরাগের ছোঁয়া (৭.৭) (জি বাংলা)

তৃতীয়– আলতা ফড়িং (৭.৪) (স্টার জলসা)

চতুর্থ– ধুলোকণা/ খেলনা বাড়ি (জি বাংলা)/ গাঁটছড়া (৭.১) (স্টার জলসা)

পঞ্চম– গৌরী এলো (৬.৯) (জি বাংলা)

ষষ্ঠ– নিম ফুলের মধু (৬.৭) (জি বাংলা)

সপ্তম– মিঠাই (৬.৬) (জি বাংলা)/ এক্কা দোক্কা (৬.৬)(স্টার জলসা)

অষ্টম– সাহেবের চিঠি (৬.৪) (স্টার জলসা)/ লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪) (জি বাংলা)

নবম– মাধবীলতা (৬.৩)(স্টার জলসা)

দশম– নবাব নন্দিনী (৫.৬)(স্টার জলসা)

খবর রয়েছে একগুচ্ছ ধারাবাহিক বন্ধ হবে। যার মধ্যে রয়েছে, উড়ন তুবরি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি, লালকুঠি।

নন ফিকশন শো

এদিকে রিয়েলিটি শোগুলির মধ্যেও চলছে জোর টেক্কা। বিশেষ করে হাড্ডাহাড্ডা লড়াইয়ে সামিল রয়েছে স্টার জলসার ডান্স রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ এবং জি বাংলার ‘সারেগামাপা’। তবে এই সপ্তাহে টিআরপির তালিকায় আশানুরূপ ফল করল না ‘দিদি নম্বর ১’।

দেখে নিন নন-ফিকশন শোয়ের টিআরপি তালিকা-

সা রে গা মা পা (৫.১) (জি বাংলা)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৫.০)(স্টার জলসা)

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৪.৭)(জি বাংলা)

রান্নাঘর (১.১)(জি বাংলা)

খুব শীঘ্রই জি বাংলায় শুরু হচ্ছে নতুন নন-ফিকশন শো ‘ঘরে ঘরে জি বাংলা’। সঞ্চালনায় রয়েছেন, ইন্দ্রাণী হালদার। অন্যদিকে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র’। এই শো শেষ হলে জানুয়ারিতেই শুরু হবে ‘সুপার সিঙ্গার ৪’। চলছে অডিশন পর্ব।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর