সাদা উত্তরীয় গায়ে মক্কায় উমরাহ করতে গেলেন ‘বাদশা’ 

ছবিতে শাহরুখকে সেইভাবে দেখা না গেলেও, ভিড়ের মধ্যে বাদশার ছবি দেখে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে ভক্তদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর একেবারে ৩ তিনটে ধামাকাদার চলচ্চিত্র নিয়ে পর্দায় হুল্লোড় মাচাতে আসতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। প্রায় ৪ বছর পর শাহরুখ খান বড় পর্দায়, ইতিমধ্যেই অপেক্ষার বাঁধ ভেঙেছে ভক্তদের। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ২০২৩ সালে শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’-এর ফার্স্ট পোস্টার, আর মাত্র ৫৫ দিন অপেক্ষা।

আগামী ২৫ জানুয়ারি দেশ জুড়ে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এখানেই শেষ নয়, জুন জুলাইয়ের দিকে মুক্তি পাবে বাদশা ও রাজকুমার হিরানীর প্রথম সহযোগিতা ছবি ‘ডাংকি’ এবং ২০২৩-এর শেষে মুক্তি পাবে দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখের সহযোগিতা ভিত্তিক প্রথম ছবি ‘জওয়ান’। ইতিমধ্যেই ডাংকি’র শ্যুটিং শেষ হয়েছে। সেই খবরও ভক্তদের একেবারে ঘটা করে জানিয়ে ছেন কিং খান। সম্প্রতি সৌদি আরবে ‘ডাংকি’র শুটিং শেষে মক্কায় পা রাখলেন শাহরুখ। গতকাল রাত থেকেই সেই ছবি রীতিমতো রাজ করছে সমাজমাধ্যমে।

সাদা উত্তরীয় গায়ে, উস্কোখুস্কো চুল, মুখে মাস্ক দিয়ে বাদশার ছবি প্রকাশ্যে আসতেই ঝড়ের বেগে তা ভাইরাল হয়ে গিয়েছে। আসলে এই বেশেই উমরাহ বা মক্কাযাত্রায় অংশ নিয়েছেন শাহরুখ। ছবিতে শাহরুখকে সেইভাবে দেখা না গেলেও, ভিড়ের মধ্যে বাদশার ছবি দেখে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে ভক্তদের। এর আগে বুধবার সৌদি আরবে শুটিং শেষে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করে শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন শাহরুখ। যেখানে দেখা গিয়েছিল পিছনে মরুপ্রকৃতি, ঝাঁ-ঝাঁ রোদে কালো কোট, কালো চশমা পরে দাঁড়িয়েই ‘বাদশা’ জানান, শুটিং সফল। ইনস্টাগ্রামে ভিডিও নিজেই শেয়ার করেছেন শাহরুখ।

তাঁকে বলতে শোনা গিয়েছে, “ডাংকি-র কাজ করে মন ভাল হয়ে গেল। সৌদিতে এত আরামে শুটিং করা গেল। এর চেয়ে আর আনন্দের কী হতে পারে!” আর ভিডিওতেই চোখেমুখে পরম তৃপ্তি পেতে দেখাচ্ছিল নায়ককে। সঙ্গে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ এবং বুকভরা ভালোবাসা জানিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি ও সহকর্মীদের। ডাংকি’র শেষ শুটিং ছিল আরবের মরুভূমির মাঝেই। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত