ঢাকার সিনেপ্লেক্সেও এবার ভারতীয় সিনেমা? ইঙ্গিত দিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী

মহানায়িকা সুচিত্রা সেনের যে তিনি অন্ধ ভক্ত তাও জানাতে ভোলেননি হাছান মাহমুদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাহরুখ খান হোন কিংবা অল্লু অর্জুন-ভারতীয় নায়কদের দারুণ ভক্ত বাংলাদেশের সিনেমাপ্রেমীরা। অথচ দেশে বড় পর্দায় ভারতীয সিনেমা দেখার সুযোগ নেই। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো টিভি চ্যানেলে কিংবা ওটিটিতে ভারতীয় নায়ক-নায়িকাদের ছবি দেখে আঁশ মেটান এপার বাংলার দর্শকরা। তবে অপেক্ষার দিন হয়তো শেষ হতে চলেছে। বাংলাদেশের মাটিতে বসে সিনেপ্লেক্স সহ বড় পর্দায়  শাহরুখ খান, সলমন খানদের ছবি দেখার সুযোগ হাতের মুঠোয় আসতে চলেছে। শুক্রবার তেমনই ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম শহরের চকবাজারে বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সের ষষ্ঠ শাখার উদ্বোধন করার সময়েই ভারতীয় সিনেমা কিংবা ছবি ঢাকায় প্রদর্শনের বিষয়ে যে সরকারের কোনও আপত্তি নেই তা জানান তথ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘দেশে সিনেমা শিল্পের সঙ্গে যাঁরা জড়িত সেই পরিচালক, প্রযোজক, পরিবেশক, কলাকুশলীদের যদি সবাই সম্মত হয়, তাহলে দেশে ভারতীয় সিনেমার প্রদর্শন নিয়ে সরকারের কোনও আপত্তি নেই। অন্তত বছরে ১০ থেকে ১২টা ভারতীয় সিনেমা আসতে পারে।’

এদিন মঞ্চে হাজির ছিলেন দেশের বিতর্কিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। তাঁদের লক্ষ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে রাজ-পরীকে দেখলাম। ওরা যদি রাজি হয়, ওদের সহকর্মীরা যদি রাজি থাকে, তাহলে ভারতীয় সিনেমা আনতে আমার পক্ষ থেকেও কোনও আপত্তি নেই।’ মহানায়িকা সুচিত্রা সেনের যে তিনি অন্ধ ভক্ত তাও জানাতে ভোলেননি তথ্যমন্ত্রী। মহানায়িকার অভিনয়ের প্রসঙ্গ উত্থাপন করে হাছান মাজহমুদ বলেন, ‘এখনও সুচিত্রা সেনের ছবি দেখলে চোখে জল চলে আসে।’

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের