খড়্গপুরে জাতীয় সড়কে উলটে গেল কনেযাত্রী বোঝাই বাস,গুরুতর আহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে কনেযাত্রী বোঝাই বাস।দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক। দ্রুত তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের(kharagpur) রূপনারায়ণপুর ৬ নম্বর জাতীয় সড়কে।জানা যায়, এদিন বাসে প্রায় ৫০ জন কনে যাত্রী নিয়ে বৌভাতের অনুষ্ঠান সেরে বাসটি ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার(Sutahata P.S.) কুকড়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

সেই সময় হটাৎই রূপনারায়ণপুরের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড ওয়ালে ধাক্কা মারে বাসটি । এরপরেই কনে যাত্রীসহ বাসটি জাতীয় সড়কে(National High way) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খায়। ঘটনায় অন্তত পক্ষে দশ জন কনে যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে খবর।এই ঘটনায় জাতীয় সড়কে সকালের দিকে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় মানুষজনের অভিযোগ, ওই এলাকায় প্রায়সই সকালের দিকে দুর্ঘটনা ঘটছে।

রূপনারানপুরে(Rupnarayanpur) ৬ নম্বর জাতীয় সড়কে রাস্তার ওপর একটি ডিভাইডার রয়েছে। যে ডিভাইডারকে কেন্দ্র করে প্রায়সই দ্রুতগতিতে আশা গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ছে। অবিলম্বে ওই ডিভাইডার কে বিশেষভাবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ভোরের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে চালকের এক্ষেত্রে কোন গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে । ওই বাসটির স্পিড অর্থাৎ গতিবেগ কত ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির