টিকিটে রয়েছে সিটনম্বর, ট্রেনে নেই সেই আসন, বিস্মিত যাত্রী

লখনউ-বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেসের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: টিকিটে আসনের নম্বর লেখা। কোন ট্রেনে যাবেন, সেটাও লেখা। ট্রেন কখন আসবে, কখন ছাড়বে, গন্তব্যে পৌঁছনর সম্ভাব্য সময়-সবই টিকিটে লেখা রয়েছে। যাত্রী নিশ্চিন্ত মনে ট্রেনে উঠলেন। তারপর তার সঙ্গে যা ঘটল, সেটা শুনে নেটপাড়ার বাসিন্দারা বিস্মিত।

এমন অবাক করা ঘটনার সাক্ষী বিজয় কুমার শুক্লা। বিজয় কুমার তাঁর জন্য এবং তাঁর ভাইয়ের জন্য দুটি টিকিট কেটেছিলেন। লখনউ-বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেসের দুটি টিকিট কাটেন অনলাইনে ভারতীয় রেল ও পর্যটন দফতরের ওয়েবসাইটে থেকে। স্টেশনে পৌঁছে মাথায় হাত।

যে কোচে তাদের ওঠার কথা ছিল, সেই কোচ ৭৩ আসনের। আর বিজয় শুক্লা এবং তাঁর ভাইয়ের টিকিটের নম্বর ৭৪ এবং ৭৫। কোচের নম্বর – সি ওয়ান। আর তাদের ট্রেন ছিল লখনউ-বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের দায়িত্ব প্রাপ্ত টিকিট পরীক্ষকের সঙ্গে বিজয়বাবু বিষয়টি জানালে টিকিট পরীক্ষক তাঁকে বলেন উর্ধ্বতনকর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ রুজু করার। ওই টিকিট পরীক্ষক এও বলেন, মাঝে-মধ্যেই নাকি এই ধরনের ঘটনা ঘটে থাকে। টিকিট পরীক্ষকের এ হেন উত্তরে বিজয়বাবু আরও বিস্মিত হয়ে পড়েন।পরে অবশ্য ওই ট্রেনে বিজয়বাবু এবং তাঁর ভাইয়ের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়।

চারবাঘ রেলস্টেশনের স্টেশন ডিরেক্টর আশীষ সিং জানিয়েছেন, বিষয়টি তাদের কানে এসেছে। কী করে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। মধ্য রেলকে বিষয়টি জানানো হয়েছে। 

আরও পড়ুন নাম দিয়ে যায় চেনা! জানুন ভারতীয় রেল ইঞ্জিনের সাংকেতিক নামের তাৎপর্য

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ বেকারদের টাকা, কারা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন