পদ্মবনে ঝাড়ুঝড়, আপের দখলেই দিল্লি পুরসভা

আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনেই এগিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুথফেরত সমীক্ষার ফল বলেই দিয়েছিল দিল্লি পুরসভা আপের দখলে। , তাদের দখলেই থাকবে। বুধবার পুরসভার ভোট গণনা শুরু হতেই দেখা যায় দিল্লির আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনেই এগিয়ে। গণনার নিরিখে দ্বিতীয়স্থানে বিজেপি। যেটা সব থেকে বেশি নজর কাড়ছে তা হল কংগ্রেসের পারফরম্যান্স।

একসময় দিল্লি নামটা উচ্চারণ করলে প্রথমেই কংগ্রেসের কথা মনে পড়ত। গত পুরসভাতেও তারা তেমন নজর কাড়তে পারেনি। আর এবারের পুরভোটে তাদের অস্বিত্বই প্রশ্নের মুখে পড়ে গেল। সকাল ১২টায় গণনার হিসেবে বলছে, কংগ্রেস নয়টি আসনে এগিয়ে। ১৯টি আসন তাদের হাতছাড়া।

দিল্লি পুরসভা আপের দখলে থাকলেও শেষ পুরভোটে তারা ৮৯টি আসন বাড়িয়ে নিতে সমর্থ হয়। আর এবারের পুরভোটে তাদের হাতছাড়া হতে চলেছে ৬৪টি আসন। তুলনায় বিজেপি কিছুটা হলেও এবারের ভোটে ভালো ফল করতে চলেছে। যদিও তাদের পুরসভা দখলের স্বপ্ন আপাতত স্বপ্ন হিসেবেই রয়ে গেল।

রবিবার গুজরাত বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরে প্রকাশিত হতে থাকে বুথফেরত সমীক্ষার ফল। সমীক্ষার ফল জানিয়ে দেয়, দিল্লি পুরসভা আপের দখলেই থাকবে। রাজধানীর বাসিন্দারা পুরসভার কাজে খুশি। পুরসভা মানেই ছিল দুর্নীতির আঁতুরঘর। আপ দিল্লিতে ক্ষমতায় আসার পর সেই ঘুঘুর বাসা ভেঙে গিয়েছে।

দিল্লি পুরসভায় আপকে ফেরানোয় রাজধানীর বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভগবৎ মান। 

আরও পড়ুন দিল্লি পুর নির্বাচনে ঝাড়ু ঝড়ে উড়ে গেল বিজেপি-কংগ্রেস

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী